Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

রাঙ্গুনিয়া ডিজিটাল ও ইন্টারনেট সপ্তাহের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

রাঙ্গুনিয়া ডিজিটাল ও ইন্টারনেট সপ্তাহের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

জগলুল হুদা,রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দুইদিন ব্যাপী ডিজিটাল ও ইন্টারনেট সপ্তাহের সমাপনী অনুষ্ঠান উপজেলা পরিষদ চত্বরে বুধবার (৯ সেপ্টেম্বর) সম্পন্ন হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলী শাহ। শিক্ষক আবু সায়েমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, রাঙ্গুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক বিশ্বজিৎ রায় চৌধুরী, বেতাগী ইউপি চেয়ারম্যান পেয়ারুল হক চৌধুর স্বপন, পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, শিক্ষক রহিম উদ্দিন সিকদার, বেতাগী ইউডিসি উদ্যোক্তা মো. বাবুল প্রমুখ।
Read More

বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা রাঙ্গুনিয়ায়

বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা রাঙ্গুনিয়ায়
রাঙ্গুনিয়া : বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রউফ মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক  কামরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট আবু নাছের চৌধুরী, প্রধান আলোচক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি আকতার কামাল চৌধুরী, আওয়ামীলীগ নেতা ও ব্যাংকার উসমান গণি চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সরফভাটা ইউপি চেয়ারম্যান এম.মুজিবুল ইসলাম সরফী, প্রচার  সম্পাদক মো. নিজাম উদ্দিন বাদশা, সদস্য এনায়েতুর রহিম, খোরশেদ হায়দার খোকন, যুবলীগ কেন্দ্রী কমিটি'র সদস্য শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগ নেতা খোরশেদ আলম সুজন, সাবেক ছাত্রনেতা মো. মন্সফ, সিরাজুল ইসলাম, দেলোয়ার হোসেন, শাহ আলম, জেলা ছাত্রলীগ নেতা মইনুদ্দিন মহির, সরফভাটা ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুব সিকদার,সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সরফভাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক রহমত আলী, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম খোকন, ছাত্রনেতা মো. সোহেল আরমান, ওমর ফারুক, আশরাফুল হাছান রকি, ইমরান রুবেল, মো. ইকবাল, মো. সারেক প্রমুখ।
Read More

জাতীয় শোক দিবস উপলক্ষে মজুমদার খীল স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন

জাতীয় শোক দিবস উপলক্ষে মজুমদার খীল স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন
জগলুল হুদা, রাঙ্গুনিয়া : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাষ্কৃতিক প্রতিযোগীতার ও  পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (১৫ আগষ্ট) অনুষ্ঠিত হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক সুজিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা কমিটির সভাপতি হাফেজ আবদুল মুনাফ মান্নান। বক্তব্য রাখেন স্বনির্ভর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো. নুরুল্লাহ, উত্তর জেলা ছাত্রলীগের সি.সহসভাপতি বিকে চৌধুরী লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু তৈয়ব সিদ্দিকী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, শিক্ষক আনন্দ বড়–য়া, ছাত্রলীগ নেতা ইউসুফ রাজু, সাইফুদ্দিন সাইফু, মাহামুদুল হাসান বাদশা, রাসেল রাসু, মো. রাসেল, মফিজুর রহমান প্রমুখ।
Read More

রাঙ্গুনিয়ায় পৌর আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

রাঙ্গুনিয়ায় পৌর আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

রাঙ্গুনিয়া  : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা শনিবার (১৫ আগষ্ট) অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আসলাম খাঁনের সভাপতিত্বে, সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিল মো. সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র খলিলুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট রেহেনা আকতার বেগম, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, আনোয়ার আহমদ মেম্বার, ইমাম হোসেন চৌধুরী, জসিম উদ্দিন শাহ, কবির আহমদ মেম্বার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সি. সহসভাপতি বিকে চৌধুরী লিটন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী। উপস্থিত ছিলেন যুবনেতা মো. এনামুল হক, পৌরসভা যুবলীগ সাংগঠনিক সম্পাদক হাজী মো. নুর আজাদ, মো. শহীদুল্লাহ, আসাদ খাঁন, আল সিরাজ রানা প্রমুখ।
Read More

সরফভাটা স্কুলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

সরফভাটা স্কুলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
রাঙ্গুনিয়া : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, সাঙ্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (১৫ আগষ্ট) অনুষ্ঠিত হয়েছে। সরফভাটা ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দিন বাদশা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরফভাটা স্কুলের প্রধান শিক্ষক বাবু প্রদীপ কান্তি ধর, বিদ্যালয়ের শিক্ষক মাষ্টার আব্দুর রউফ, মাওলানা ইসহাক, আরিফুল ইসলাম মুরাদ, ছাত্র মো. ইউসুফ, মাসুদ পারভেজ প্রমুখ।
Read More

রাঙ্গুনিয়ায় সিএনজি নিয়ে পালানোর চেষ্টায় ব্যর্থ হয়ে চালককে চুরিকাঘাত ও শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা

রাঙ্গুনিয়ায় সিএনজি নিয়ে পালানোর চেষ্টায় ব্যর্থ হয়ে চালককে চুরিকাঘাত ও শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা

রাঙ্গুনিয়ায় সিএনজি নিয়ে পালানোর চেষ্টায় ব্যর্থ হয়ে চালককে চুরিকাঘাত ও শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা

জগলুল হুদা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়ায় সিএনজি চিনতায়ে ব্যর্থ হয়ে ছাবের আহাম্মদ(২৮) নামে এক ড্রাইভারকে উপর্যুপুরি চুরিকাঘাত ও শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করেছে সংঘবদ্ধ চিনতাইকারীর দল। শনিবার(২০ ফেব্রুয়ারী) রাত সাড়ে নয় টায় এই ঘটনা ঘটে। সে উপজেলার রাঙ্গুনিয়া পৌরসভাস্থ মধ্যম নোয়গাঁও এলাকার সিরাজুল ইসলামের পুত্র।
জানা যায় চন্দ্রঘোনা হতে যাত্রিবেশে এক সংঘবদ্ধ চিনতাইকারী দল সিএনজিতে (চট্টগ্রাম-থ-১৩-৩৩৮৭) উঠে। সিএনজিটি যখন চট্টগ্রাম-কাপ্তাই সড়কের হাবিবের গোট্টা এলাকায় আসে তখন দুর্বত্তরা তাকে গুমাই বিলের মধ্যে দিয়ে চলে যাওয়া একটি রাস্তা দিয়ে যেতে বলে। রহস্যজনক আচরণে চালক চিনাতায়ের ব্যাপারটা বুঝতে পেরে সিএনজিটি তৎক্ষনাত বন্ধ করে চাবি দূরে ফেলে দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে তার হাত, পা ও মুখ বেঁধে ফেলে। গলায় ফ্লাষ্টিকের ফিতা বেঁধে প্রথমে শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টায় ব্যর্থ হয়ে এক পর্যায়ে তারা শরীরের বিভিন্ন স্থানে প্রায় ১১বার চুরিকাঘাত করে মারাতœক ভাবে যখম করে। পরবর্তীতে রাস্তায় অন্য ঘাড়ি আসতে দেখে দুর্বত্তরা তাকে রেখে পালিয়ে যায়। পরে অন্য সিএনজি ড্রাইভাররা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তী করে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার অবস্থা আসঙ্কাজনক বলে জানিয়েছেন তার স্বজনরা।
এদিকে এই ঘটনায় তিব্র ক্ষোভ প্রকাশ ও সংশ্নিষ্টদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন ঘোডাউন অটোরিক্সা সমবায় সমিতির নের্তৃবৃন্দরা। এক বিবৃতিতে তাঁরা জীবনের নিরাপত্তা চেয়ে এই ঘটনায় সুষ্ঠু বিচার না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন।
রাঙ্গুনিয়া থানা পুলিশ খবর পেয়ে আহত ড্রাইভারকে দেখে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন।

Read More

রাঙ্গুনিয়ার রোয়াজারহাট বাজারে বর্জ্য অপসারণের বেহাল দশা,ইছামতি নদীর পানি দূষণ

রাঙ্গুনিয়ার রোয়াজারহাট বাজারে বর্জ্য অপসারণের বেহাল দশা,ইছামতি নদীর পানি দূষণ
জগলুল হুদা,রাঙ্গুনিয়া::
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ব্যবসা-বানিজ্যের অন্যতম মূল কেন্দ্র রোয়াজারহাট বাজারে বর্জ্য ও পানি নিষ্কাষণের নেই কোন স্থায়ি ব্যাবস্থাপনা। যার কারণে সৃষ্ট দুগন্ধ পরিবেশ দূষণ করছে। ক্রেতা বিক্রেতাদেও পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। অন্যদিকে আবর্জনা পার্শ্ববর্তী ইছামতি নদীতে ফেলার কারণে পানি দূষণ ও ভরাট সহ নদী হারাচ্ছে স্বাভাবিক নাভ্যতা। 
মাঠ পর্যায় পরিদর্শনে দেখা যায়, রোয়াজারহাট রাঙ্গুনিয়া পৌরসভার একটি অংশ হলেও নেই কোন ময়লা ফেলানোর ডাষ্টবিন, যদিও কোন কোন জায়গায় ময়লা ফেলানোর জন্য সেনিটারি রিংয়ের তৈরি ময়লা ফেলানোর স্থান থাকলেও তা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। এই ধরণের একটি রিংয়ের তৈরি ডাষ্টবিন রাখা হয়েছে রোয়াজার হাট পাগলা মামা মার্কেটের সামনে। যেখানে স্তুপ করা আছে ময়লা, পাশে রয়েছে আরও একটি ময়লার স্তুপ। সেই স্তুপ হতে সৃষ্টি হয়েছে দুর্গন্ধ। যা বিক্রেতাদের পাশাপাশি সাধারণ ক্রেতা ও গাড়িতে ওঠবার জন্য অপেক্ষারত যাত্রিদের চরম ভুগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পৌরসভার পক্ষ হতে ভ্যানের সাহায্যে ময়লা অপসারণ করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলেও তা অত্র বাজারের সম্পূর্ণ ময়লা অপসারণে দেখাতে পারছে না কার্যকরি ভূমিকা। যার কারণে যত্রতত্র চড়িয়ে চিটিয়ে রয়েছে আবর্জনা ও ময়লার স্তুপ। এই চড়িয়ে থাকা আবর্জনা পানি নিষ্কাষণে বাঁধার সৃষ্টি করছে। এছাড়াও বাড়তি ময়লা ফেলা হচ্ছে পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদীতে। ফলে নদী ভরাট সহ ইছামতি নদী হারাচ্ছে স্বাভাবিক নাব্যতা, সৃষ্টি হচ্ছে পানি দূষণ। পানি নিষ্কাষনের সঠিক ও স্থায়ি কোন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে সম্পূর্ণ বাজার জুড়ে কাঁদার সৃষ্ট হয়। রোয়াজারহাট বাজারের ভেতরের কাঁচা বাজারগুলো সহ কেন্দ্রিয় জামে মসজিদের পশ্চিম গলি ও পূর্ব পাশের মার্কেট থেকে শুরু করে রুবেল সুপার মার্কেটের সামনের ও পূর্বে রাস্তা পর্যন্ত, অপরদিকে কাপ্তাই সড়কের দক্ষিণে জয়নাব সফিং সেন্টার হতে পাগলামামা মার্কেটের সামনের অংশের রয়েছে কর্দমাক্ত ও ময়লা আবর্জনার রমরমা অবস্থা। যার কারণে বাজার করতে আসা ক্রেতাসাধারণ ও বিক্রেতাদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। 
তাই বর্জ্য অপসারণ ও পানি নিষ্কাষনের স্থায়ি ও কার্যকরি পদক্ষেপ গ্রহণ করে রাঙ্গুনিয়ার এই গুরুত্বপূর্ণ বানিজ্যিক এলাকাকে দুর্গন্ধ মুক্ত,কাঁদা মুক্ত ও দুষণমুক্ত করা হোক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ব্যবসায়ি ও সাধারণ ক্রেতা সাধারণের এই প্রত্যাশা।

Read More

রাঙ্গুনিয়ায় পাগলা কুকুরের কামড়ে এক শিশু আহত

রাঙ্গুনিয়ায় পাগলা কুকুরের কামড়ে এক শিশু আহত

জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ার ভোবানিমিল এলাকায় পাগলা কুকুরের কামড়ে মো.বাবুল (০৩) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। সে উপজেলার ভোবানিমিলের আনোয়ার আহাম্মদ মেম্বার বাড়ির দিনমজুর মো.কামালের শিশুপুত্র।

জানা যায়, শুক্রবার (১৯ জুন) বিকালে বড় ভায়ের সাথে দোকানে ইফতারি আনতে যাওয়ার সময় রাস্তায় এক পাগলা কুকুর শিশুটিকে এলোপাতাড়ি ভাবে কামড়ে শরীরের বিভিন্ন স্থানে যখম করে দেয়।

গুরুতর আহতবস্থায় উদ্বার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করে।

Read More

রাঙ্গুনিয়ার রোয়াজার হাটে দুর্ধর্ষ চুরি: একজন আটক

রাঙ্গুনিয়ার রোয়াজার হাটে দুর্ধর্ষ চুরি: একজন আটক



জগলুল হুদা,রাঙ্গুনিয়া প্রতিনিধি:: রাঙ্গুনিয়া পৌরসভার রোয়াজার হাট বাজারের কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটিয়েছে সংঘবদ্ধ চুরের দল। ঘটনায় নগদ টাকা ও অন্যান্য পণ্য সহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। চুরির ব্যাপারে দোকান মালিক মো.কবির থানায় মামলা দায়ের করেন।  সন্দেহজনক ভাবে বাজারের চৌকিদারের জামাতাকে আটক করা হলে পুলিশের প্রাথামিক জিজ্ঞাসাবাদে চুরির বিষয়ে স্বীকার করে কয়েকজনের কথা উল্লেখ করেছে বলে জানা গেছে।

জানা যায় রবিবার দিনগত রাত ২টায় বাজারের চৌধুরী সুপার মার্কেটের দুইটি কাপড়ের দোকানে চুরির ঘটনা ঘটায় সংঘবদ্ধ চুরের দল। এতে মার্কেটের কাপড় ব্যবসায়ী করিম মেম্বারের মালিকানাধিন তাছিন ফ্যাশন হাউস থেকে নগদ ৩৫হাজার ৭শত ত্রিশ টাকা ও ৭০টি লুঙ্গি যার আনুমানিক বাজার মূল্য ৩০হাজার টাকা এবং আইয়ুব আলীর মালিকানাধীন মেসার্স আইয়ুব ক্লথ ষ্টোর এন্ড গার্মেন্টস দোকান থেকে নগদ ২২হাজার টাকা ও ৪৫হাজার টাকার লুঙ্গি চুরি করে নিয়ে যায়। বাজারের চৌকিদার মো.জাফর রাতে চুরির বিষয়ে ফোনে দোকান মালিকদেরকে জানায়। পরে সোমবার সকালে দোকান মালিক বিষয়টি রোয়াজার হাট ব্যবসায়ি সমিতিকে জানালে তাদের সহায়তায় তাছিন ফ্যাশন হাউসের মালিক মোহাম্মদ করিম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় চৌকিদারের অনুপস্থিতিতে দায়িত্বরত তার জামাতাকে সন্দেহজনক ভাবে আটক করলে পুলিশের জিজ্ঞাসাবাদে সে চুরির বিষয়ে স্বীকার করে। সে আরও জানায় মার্কেটের ২য় তালার একটি এজেন্সির অফিসেও চুরির চেষ্টা করেছিল।
রোয়াজার হাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো.রাসেল জানায়, চুরির বিষয়ে জানতে পেরে থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে চুর দলের এক সদস্যকে পুলিশের হাতে সুপর্দ করা হয়েছে। দলের বাকী সদস্যদের গ্রেফতার করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি পুলিশের সহায়তা কামনা করেছেন। অদূর ভবিষ্যতে যাতে এই ধরনের চুরির ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হবে বলেও জানান তিনি। 

Read More

রাঙ্গুনিয়ায় কিশোরী ধর্ষন মামলার তদন্ত এখন পুলিশের গোয়েন্দা শাখায়

রাঙ্গুনিয়ায় কিশোরী ধর্ষন মামলার তদন্ত  এখন পুলিশের গোয়েন্দা শাখায়

রাঙ্গুনিয়ায় কিশোরী ধর্ষন মামলার তদন্ত  এখন পুলিশের গোয়েন্দা শাখায়

আব্বাস হোসাইন আফতাব ও জগলুল হুদা,রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চাঞ্চল্যকর কিশোরী ধর্ষন মামলার তদন্ত ভার রাঙ্গুনিয়া থানা হতে চট্টগ্রামের পুলিশের গোয়েন্দা শাখায় (ডিভি) হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২৯ মে) রাত নয়টায় পুলিশের গোয়েন্দা শাখার ওসি বদিউজ্জামান কে মামলার প্রয়োজনীয় কাগজ পত্র সহ অভিযুক্ত শাহ আলমকে রাঙ্গুনিয়া থানা হতে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার এস. আই মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা আব্দুর রশিদ।

এই ব্যাপারে মামলার প্রথম তদন্তকারী অফিসার এস.আই আব্দুর রশিদ জানান চট্টগ্রামের ডিআইজি ও পুলিশ সুপারের নির্দেশে মামলাটির তদন্তভার হস্তান্তর করা হয়েছে। রিমান্ডের প্রথম দিনের অগ্রগতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি এই বিষয়টি মামলার তদন্তের স্বার্থে জানানো সম্ভব নয় বলে জানান।

চট্টগ্রাম পুলিশের গোয়েন্দা শাখার ওসি বদিউজ্জামান মামলার তদন্ত ভার  হস্তারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান,মামলাটির তদন্তভার হাতে পেয়েছি। তদন্তের পর বিষয়টির রহস্য উদঘাটন হবে।
Read More

আসছে মধু মাসঃ রাঙ্গুনিয়ার বিভিন্ন বাজারে মৌসুমি ফল। বিষ থেকে সাবধান

আসছে মধু মাসঃ রাঙ্গুনিয়ার বিভিন্ন বাজারে মৌসুমি ফল। বিষ থেকে সাবধান



আসছে মধু মাসঃ রাঙ্গুনিয়ার বিভিন্ন বাজারে মৌসুমি ফল। বিষ থেকে সাবধান

জগলুল হুদা,রাঙ্গুনিয়া :: আর এক দু’এক দিনের মধ্যেই মৌসুমী ফল আম, লিচু, কাঁঠাল দেশের অন্যান্য স্থানের ন্যায় রাঙ্গুনিয়া উপজেলার সকল ফলের দোকান ও রাস্তার পার্শ্বের ভ্রাম্যমান দোকানে আসতে থাকবে। ইতিমধ্যে হালকা রং ধরা অপরিপক্ত আটির লিচু সহ অন্যান্য কয়েক প্রকার ফল রাঙ্গুনিয়ার বিভিন্ন বাজারে বিক্রয় করতে দেখা যাচ্ছে। তবে দাম বেশি পাওয়ার জন্য কিছু অসাধু ব্যবসায়িদের মাঝে অপরিপক্ত ফল পাকানোর সহ নানা ধরনের প্রতারণার অভিযোগ করছেন সাধারণ ক্রেতারা। সচারচর প্রতিবছর কিছু অসাধু ব্যবসায়ী ফলে ফরমানিল ¯েপ্র করে পাকিয়ে বাজার জাত করার চেষ্টা করতে গিয়ে নজরে পরে প্রশাসনের। যে সকল ফলে বিষ ¯েপ্র করে পাকানো হয় তা সনাক্ত করে বিনষ্ট করে ফেলা হয় এবং ব্যবসায়ীকে জরিমানা করা হয়। তাতে কী ফলে বিষ স্প্রে করা বন্ধ হয়? নিশ্চয় না! আবার শুরু হয় ফলে বিষ স্প্রে করার কার্যক্রম নতুন কোন পদ্ধতিতে। তাই সাধারণ ক্রেতা সাধারণের সচেতনতার  সহিত ফল ক্রয় করা ছাড়া আর অন্য কোন উপায় নেই বলে মনে করছেন ক্রেতা সাধারণ। ভোক্তারা ধারণা করছেন এবছরেও প্রতি বছরের ন্যায় অসাধু ব্যবসায়ীরা বিষ ¯েপ্র করে বাজার জাত কববে। কারণ এক শ্রেণির ব্যবসায়ীদরে লক্ষ্য থাকে আগাম মৌসুমী ফল বাজার জাত করে অধিক মুনাফা অর্জন করা। ব্যবসায়ীদের ফল বাজার জাত করার আগে ফল খাবার উপযোগী না অনুপযোগী তা দেখার বিষয় মনে করে না ব্যবসায়ীরা। ফল বেঁচে অধিক মুনাফা অর্জন করতে হবে এটাই মূল বিষয় হয়ে পরে তাদের কাছে। সাধারণত ডাক্তাররা শরীর গঠনের জন্য বিভিন্ন ফল খাওয়ার পরার্মশ দেন কিন্তু এই ফলই এখন মানুষের শরীরের ধ্বংসের কারণ। যা তিলে তিলে ঝুঁকিপূর্ণ করে তোলে একজন মানুষের জীবনকে। তাই মধু মাসে মৌসুমী বিষাক্ততা থেকে সাবধান। লক্ষ্য রাখা উচিত মধু মাসে ফলের মধু আহরণ করতে গিয়ে যাতে বিষ আহরিত হয়ে না যায়।
Read More

রাঙ্গুনিয়ায় প্রেমের টানে বিষ খেয়ে তরুণির আতœহত্যা

রাঙ্গুনিয়ায় প্রেমের টানে বিষ খেয়ে তরুণির আতœহত্যা
রাঙ্গুনিয়া প্রতিনিধি:: রাঙ্গুনিয়ায় বিষ খেয়ে মর্জিনা আকতার (১৫) নামে এক তরুণি আতœহত্যা করেছে। সে উপজেলার সৈয়দ বাড়ি এলাকার আব্দুল কাদেরের  ৫বোন ও ১ভায়ের মধ্যে চতুর্থ সন্তান। জানা যায়, বিগত বৃহস্পতিবার(৭মে) সকাল ১০টায় সবার অঘোচরে গিয়ে বিষ খায় সে। পরে তার পাড়াত ভাবি থেকে পানি খুজে খায় এবং সেখানেই মাথা ঘোরে অজ্ঞান হয়ে পরে। তাৎক্ষনিকভাবে সবাই তার বিষ খাওয়ার বিষয়ে নিশ্চিত হয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় সে মৃত্যুবরণ করে। পরের দিন শুক্রবার লাশের ময়না তদন্ত শেষে নিজ গ্রামে দাপন করা হয়।
স্থানিয় সুত্রে জানা যায় বিগত এক বছর আগে তরুণির সাথে একটি ছেলের অনৈতিক সম্পর্কের জের ধরে এক বিচারে স্থানিয় বিচার কর্তারা প্রেমিককে ইজ্জতের মূল্য হিসেবে ত্রিশ হাজার টাকা জরিমানা করে। বিচার কার্যের পরেও তাদের প্রেমের রেশ পুরায়নি। সেই সুত্রে প্রেম ঘটিত কোন ব্যাপারে প্রেমিকের সাথে দ্বন্ধের কারণে তরুণি আতœহত্যা করতে পারে বলে মত প্রকাশ করেছেন স্থানিয় অনেকেই। স্থানিয় কাউন্সিলর কপিল সিকদার প্রেম ঘটিত ব্যাপারকে নাকচ করে দিয়ে বলেন, প্রেমের কারণে নয় পারিবারিক কোন দ্বন্ধে সে আতœহননের পথ বেছে নিতে পারে। এই ব্যাপারে তার পরিবারের সাথে যোগাযোগ করলে তারা কিছু বলতে রাজি হননি।

Read More

রাঙ্গুনিয়ায় সরফভাটা স্কুলে অভিষেক, বর্ষবরন ও সংবর্ধনা অনুষ্ঠান

রাঙ্গুনিয়ায় সরফভাটা স্কুলে অভিষেক, বর্ষবরন ও সংবর্ধনা অনুষ্ঠান

জগলুল হুদা,রাঙ্গুনিয়া::  রাঙ্গুনিয়ায় সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে অভিষেক, বর্ষবরন ও সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (৭মে) বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সরফভাটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল ইসলাম সরফীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড.আকতারুন্নেছা চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার, রাঙ্গুনিয়া সহকারী কমিশনার (ভূমি) সুমনী আকতার, ক্রীড়া সংগঠক ও রাজনীতিবীদ আহমদ ছৈয়দ মাষ্টার। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কান্তি ধর সহ প্রমুখ।
এসময় সরফভাটার তিনজন কৃতি সন্তানকে সংবর্ধনা দেওয়া হয়। এরা হলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক উপ-পরিচালক মো.ইদ্রিস(মরনোত্তর), ঢাকা মেডিকেল কলেজের গণপূর্ত উপ-বিভাগের এস.এম.তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম হাজী মোহাম্মদ মহসিন কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো.আজিজ। এছাড়াও ২০১৪ সালে অনুষ্ঠিত জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থী ও দশম শ্রেণিতে নির্বাচিত শ্রেণি প্রতিনিধিদেরও সংবর্ধনা দেওয়া হয়। পরে গান, নৃত্য ও নাটক (আমিই সেই মেয়ে) এর মাধ্যমে অভিষেক ও বর্ষবরন করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠান সফলতায় যারা ছিলেন, সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফ, প্রধান সমন্বয়ক ডা.আবুল ফজল, নাট্য নির্মাতা ও নির্দেশক আরফাতুল আলম, সংগীত নির্দেশনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনু রাণী নাথ ও প্রসুন সাহা, সংগীত পরিবেশনে সহযোগিতা করেন রাতুল দাস, রাজীব সাহা, নুরুল ইসলাম রোকন, অলংকরণে সেলিম জাহাঙ্গীর, অনুষ্ঠান উপস্থাপনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল হাছান, সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ। দিনব্যাপী প্রাণবন্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার উৎসুক জনতা। 

Read More

সাপের কামড়ে প্রাণ দিলেন রাঙ্গুনিয়ার গৃহবধু

সাপের কামড়ে প্রাণ দিলেন রাঙ্গুনিয়ার গৃহবধু
সাপের কামড়ে প্রাণ দিলেন রাঙ্গুনিয়ার গৃহবধু
জগলুল হুদা, রাঙ্গুনিয়া:: মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে রাতে সাপের কামড়ে প্রাণ দিলেন স্বপ্না রানি তালুকদার (৪৫) নামে রাঙ্গুনিয়ার এক গৃহবধু। সে দক্ষিণ পোমরা ইউনিয়নের তালুকদার পাড়ার দিলিপ কুমার তালুকদারের স্ত্রী। মৃত্যুকালে সে ২মেয়ে ও ১ ছেলে রেখে যান।
গৃহবধুর ভাসুর সাধন কুমার তালুকদার জানান, বিগত সোমবার (৪মে) বিকেলে একই উপজেলার মোগলের হাট কানুর খীল গ্রামে স্বপ্না তার মেয়ে রতœা সেনের শ্বশুর বাড়িতে বেড়াতে যান। সেদিন রাতের খাবার শেষে মেঝেতে ঘুমাতে গেলে গভীর রাতে বিষাক্ত সাপ স্বপ্নাকে কামড়ে দেয়। স্বজনার তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। পরেরদিন স্বপ্নাকে বাড়িতে এনে দাহ্ করা হয়।
Read More

রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই

রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই
রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়া উপজেলার  ইসলামপুর ইউনিয়নের গাবতল এলাকায় ভয়াভহ অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গত সোমবার দিনগত রাত ১১টায এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিযে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার নারায়ন চক্রবর্তী। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে ৪টি চা দোকান, দুটি মোদি দোকান ও ১টি কম্পিউটারের দোকান সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায়। 
Read More

রাঙ্গুনিয়ায় ছাত্রসেনার কাউন্সিল ও কর্মীসম্মেলনে বক্তারা সুষ্ঠু ছাত্ররাজনীতির বিকাশে ছাত্রসেনার বিকল্প নেই

রাঙ্গুনিয়ায় ছাত্রসেনার কাউন্সিল ও কর্মীসম্মেলনে বক্তারা সুষ্ঠু ছাত্ররাজনীতির বিকাশে ছাত্রসেনার বিকল্প নেই

জগলুল হুদা,রাঙ্গুনিয়া প্রতিনিধি:: বাংলাদেশে সুষ্ঠু ধারার ছাত্ররাজনীতির বিকাশ ও লেজুরভিত্তিক ছাত্ররাজনীতির বিপরীতে সৎ, দক্ষ ও যোগ্য দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে ছাত্রসেনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মুহাম্মদ তৈয়ব আলী। সম্প্রিতি তিনি ছাত্রসেনার রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত উপজেলার ইছাখালী পাবলিক হলে কাউন্সিল ও কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রসেনার (ম-দ) সভাপতি ক.ম.ফ মুহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ছানাউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আকতার হোসেন, হাফেজ সৈয়দ রুহুল আমিন, মাওলানা কাজী মূসা নঈমী, মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ্, অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, আলহাজ্ব মাওলানা আলী শাহ্ নেছারী, মুহাম্মদ আনোয়ার শাহাদাত হোসেন, যুবসেনা রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি মুহাম্মদুর রশিদ মাসুদ। এতে সাবেক উপজেলা ছাত্রসেনা সভাপতির মধ্যে উপস্থিত ছিলেন করিম উদ্দিন হাসান, মীর মুহাম্মদ হাবীবুল্লাহ, আজিম উদ্দিন, মুজাহেদুল ইসলাম, আরিফুর রহমান রাশেদ, এম.এ.শাকুর প্রমুখ।
পরে সর্বসম্মতিক্রমে ২০১৫-১৬ সেশনের জন্য ৩১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির নির্বাচিত কর্মকর্তারা হলেন সভাপতি পদে মুহাম্মদ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ সোহেল  তালুকদার, সাংগঠনিক সম্পাদক এস.এম.নুরুল্লাহ, অর্থ সম্পাদক এস.এম জাহাঙ্গীর আলম রাজু, প্রচার সম্পাদক মুহাম্মদ শহিদুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক মুহাম্মদ সাদেক, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ সাইফুদ্দিন, তথ্য ও গবেষনা সম্পাদক এইচ.এম.ফরিদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম.আর.মামুন, ছাত্রকল্যান সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম ও স্কুল বিষয়ক সম্পাদক নাছের উদ্দিন নাহিদ।
Read More

রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি নেতা মো. মহসিনের মায়ের মৃত্যু : পৌর বিএনপির পুস্পমাল্য

রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি নেতা  মো. মহসিনের মায়ের মৃত্যু : পৌর বিএনপির পুস্পমাল্য

রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রাঙ্গুনিয়া কলেজের অধ্যাপক মোহাম্মদ মহসিন এর মা রোকেয়া বেগম (৭০) শুক্রবার সকালে রাঙ্গুনিয়ার পোমরা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওযা ইন্না ইলাইহে রাজিউন)। বাদে আছর পোমরা হাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে রোকেয়া বেগমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। অধ্যাপক মোহাম্মদ মহসিন এর মায়ের কবরে গত শুক্রবার পুস্পমাল্য অর্পন করেছে রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠন । এসময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপি’র আহবায়ক মাহাবুব ছাফা, উপজেলা যুবদল আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, বিএনপি নেতা ফজল হক, রফিক বিন চৌধুরী, পৌর বিএনপি নেতা আবদুল ছালাম, পৌর যুবদল আহবায়ক আবদুল শুক্কুর, পৌর যুবদল নেতা জসিম উদ্দিন, পৌর ছাত্রদল নেতা কামাল উদ্দিন, গিয়াস উদ্দিন ফয়সাল, মো. মোরশেদ প্রমুখ।
Read More

রাঙ্গুনিয়ার পোমরা উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

 রাঙ্গুনিয়ার পোমরা উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান


জগলুল হুদা : ফলাফলের ভিত্তিতে উপজেলা পর্যায়ে অন্যতম শ্রেষ্ঠত্ব অর্জনকারী বিদ্যাপীঠ রাঙ্গুনিযার পোমরা উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে লেখাপড়া করছে। রাঙ্গুনিয়ার প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী বিদ্যালয় হওয়া স্বত্তেও বিষয়টি সংশি¬ষ্টদের নজরে আসছে না।
অত্যন্ত নাজুক অবস্থায় যেকোন সময় ভবন ধসে পড়ে ঘটতে পাড়ে মারাত্মক দূর্ঘটনা। ভবনের অধিকাংশ কক্ষের ভাঙ্গা ও স্যাঁত-স্যাঁতে মেঝেতে চলছে বিদ্যালয়ের পাঠদান। প্রতি মূহুর্তেই রয়েছে দূর্ঘটনার আশংকা। এছাড়াও সাম্প্রতিক সময়ের ভূমিকম্প এই ঝ্্ুঁকি আরও মারাতœক করে তুলেছে। বিদ্যালয়ের সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি ভূমিকম্পে বিদ্যালয়ে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ৬ষ্ট থেকে দশম শ্রেণি পর্যন্ত চালু থাকা এই বিদ্যালয়টি ১৯২৮ সালে প্রতিষ্ঠিত। এ বিদ্যাপীঠ ৮৭ বছর ধরে গৌরবের পথচলা অব্যাহত রাখলেও জীর্ণতা তার পিছু ছাড়েনি। নতুন-পরাতন ভবন মিলে বর্তমানে বিদ্যালয়ের ১৪ শতাধিক শিক্ষার্থীর জায়গা সংকুলান নিয়ে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। এছাড়াও এই বিদ্যালয়টি জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষা, বিভিন্ন সরকারী ও বেসরকারী বৃত্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে প্রতিবছর শত শত পরীক্ষার্থীর সমাগম ঘটে। সকাল সেশনে এই বিদ্যালযের কক্ষের সমন্বয়ে চলে বিদ্যালয়ের পার্শ্বে অবস্থিত কিন্ডার গার্টেনের পাঠদান কার্যক্রম। সেখানেও রয়েছে শতাধিক প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী। বিদ্যালয়ের সুনাম ও ধারাবহিক ফলাফল অব্যাহত রাখতে দ্রুত একটি ভবন নির্মান ও সংস্কারসহ শিক্ষার সহনশীল পরিবেশ গড়ে তোলা প্রয়োজন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম টিপু জানান, এ বিদ্যালয়ে বিভিন্ন সমস্যা রয়েছে। এর মধ্যে শিক্ষার্থীদের স্থান সংকুলনের জন্য আরো একটি ভবন নির্মানের প্রয়োজন। সহ¯্রাধিক শিক্ষার্থীদের পাঠদানের জন্য পর্যাপ্ত শিক্ষক ও ডেস্ক -বেঞ্চের অভাব রয়েছে এ বিদ্যালয়ে। এত সব সংকট থাকা সত্বেও শিক্ষকরা বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। অত্র প্রতিষ্টানটি প্রতি বছরের ন্যায় ২০১৪ সালের বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষায় ৮জন অ+ সহ ৯৩% ্এবং জে.এস.সি পরীক্ষায় ১০জন অ+ সহ ৯৮% পাশের হার নিয়ে উপজেলার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠের গৌরব অর্জন করে। এছাড়াও বিগত ২০১৪ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৬জন শিক্ষার্থী টেলেন্টফুল ও সাধারণ বৃত্তি লাভ করে। আধুনিক সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে এ প্রতিষ্ঠান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মফজ্জল আহাম্মদ কন্ট্রাকটর জানান, কয়েক বছর ধরে বিদ্যালয়টির একটি নতুন ভবন নির্মানের চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের ঝুকিপূর্ণ একটি ভবনের মেরামত কাজ করা হলেও সেখানে নতুন করে দেখা দিয়েছে ফাটল। নতুন ভবন প্রাপ্তির জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করা হলেও কারো নজরদারি না থাকায় তা কোনোমতে সম্ভব হচ্ছে না।
Read More