Showing posts with label অপরাধ. Show all posts
Showing posts with label অপরাধ. Show all posts

রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ চার অস্ত্র বিক্রেতা আটক

রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ চার অস্ত্র বিক্রেতা আটক


রাঙ্গুনিয়া : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ চার অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ওয়ান শ্যূটার গান, দুইটি রাইফেল ও বেশ কিছু গোলাবারুদ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের লিচুবাগান বাজার থেকে তাদের আটক করা হয়েছে। র‌্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে.কর্ণেল মিফতা উদ্দিন আহমেদ বলেন, অস্ত্র কেনাবেচার সময় আমরা চারজনকে আটক করেছি। তাদের কাছে বিভিন্ন অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক চারজনের মধ্যে টাক্কুইল্যা ও ভুট্টো নামে দু’জন চিহ্নিত অস্ত্র বিক্রেতা আছে। ওমর নামে একজন মূল অস্ত্র ব্যবসায়ী র‌্যাবের অভিযানের টের পেয়ে লিচুবাগান এলাকা থেকে পালাতে সক্ষম হয়েছে বলে সূত্র জানিয়েছে।
Read More

পাক্ষিক রূপালি রাঙ্গুনিয়া পত্রিকার সম্পাদক এনায়েতুর রহিমকে হত্যার হুমকি

পাক্ষিক রূপালি রাঙ্গুনিয়া পত্রিকার সম্পাদক এনায়েতুর রহিমকে হত্যার হুমকি


E,Rahim news pic
জগলুল হুদা,রাঙ্গুনিয়া : ড. হাছান মাহমুদ এমপি’র একান্ত সহকারি ও রাঙ্গুনিয়া থেকে ২০ বছর ধরে প্রকাশিত পাক্ষিক রূপালি রাঙ্গুনিয়া পত্রিকার প্রতিষ্টাতা সম্পাদক এনায়েতুর রহিমকে মুঠোফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় সাধারন ডায়রী করা হয়েছে। এনায়েতুর রহিমকে হত্যার হুমকি দেয়ায় নিন্দা জানিয়েছে রাঙ্গুনিয়ায় কর্মরত সাংবাদিকরা।
সাংবাদিক এনায়েতুর রহিম জানান, গত শনিবার সকাল ১১ টায় তাঁর মরহুম পিতার নামে নিবন্ধনকৃত একটি পারিবারিক নাম্বারে ফোন করে তাকে হত্যার হুমকি দেয়া হয়। অজ্ঞাতনামা একটি কল তার পরিবারের মোবাইলে আসলে ফোনটি এনায়েতুর রহিমের পরিবারের সদস্য রিসিভ করেন। ফোন কল রিসিভ করার পর পরই এনায়েতুর রহিমকে চট্টগ্রাম শহরে পাওয়া গেলে হত্যার হুমকি দেয়া হয়।
এই ব্যাপারে জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মুজিরবুর রহমান জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে হুমকির ব্যাপারে তদন্ত করা হচ্ছে।
মুঠোফোনে ঢাকায় অবস্থানরত এনায়েতুর রহিম হুমকির ব্যাপারে সত্যতা নিশ্চিত করে বলেন, একটি মহল আদর্শিক রাজনীতির কাছে পরাজিত হয়ে আমাকে হত্যার হুমকি দিলেও তাতে আমি বিচলিত নয়। তিনি জানান রাজনীতি ও সাংবাদিকতা ফুল শয্যা নয়। বীর পুরুষরা পেছন থেকে কখনও হুমকি দেয় না।
এদিকে সাংবাদিক এনায়েতুর রহিমকে হত্যার হুমকি দেয়ায় নিন্দা জানিয়েছেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র সাংবাদিক পান্থনিবাস বড়ুয়া, এমএ কোরেশী শেলু, রেজাউল করিম, মো.রফিকুল্লাহ, আনোয়ার শাহাদাত হোসেন, আব্বাস হোসাইন আফতাব, মন্জুরুল আলম, জগলুল হুদা, হাশেম তালুকদার, প্রবাসী সাংবাদিক মোস্তাফা জাহেদ, সাজ্জাতুল মোক্তার প্রমুখ।
Read More