Showing posts with label মরিয়মনগর. Show all posts
Showing posts with label মরিয়মনগর. Show all posts

রাঙ্গুনিয়ায় শানে গরীবে নেওয়াজ কনফারেন্স ও সংবর্ধনা অনুষ্ঠান

রাঙ্গুনিয়ায় শানে গরীবে নেওয়াজ কনফারেন্স ও সংবর্ধনা অনুষ্ঠান

জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি :
আনজুমানে-এ-এহ্ইয়ায়ে সুন্নাহ্ বাংলাদেশের আয়োজনে রাঙ্গুনিয়ায় শানে গরীবে নেওয়াজ কনফারেন্স ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান রাহাতীয়া নঈমীয়া নক্শবন্দীয়া দরবার শরীফে বুধবার (২৮ মার্চ) রাতে অনুষ্ঠিত হয়েছে।

রাহাতীয়া নঈমীয়া নক্শবন্দীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়্যদ ওবাইদুল মোস্তফা নঈমী আল-আশরাফী (মা.জি.আ.) এর সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারতের আস্তানায়ে আশরাফীয়া জায়েস শরীফের ইউ পি, শাহজাদা আল্লামা শাহ সৈয়্যদ জামাল আশরাফ আল আশরাফী (মা.জি.আ.)।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া কলেজের শিক্ষক অধ্যাপক ড. আবদুল মাবুদ, আল্লামা অধ্যক্ষ নাছির উদ্দিন তৈয়বী, ড. আবদুল হালিম, ড. মুহাম্মদ লিয়াকত আলী। সংগঠনের মহাসচিব মাওলানা

মুহাম্মদ নিজাম উদ্দিন নঈমীর সঞ্চালনায় কনফারেন্সে বক্তব্য রাখেন আল্লামা মুফতি সলিমুল্লাহ আল কাদেরী, মাওলানা মুহাম্মদ আবদুল হামিদ নঈমী, আ.ন.ম. নাজমুল হোসাইন নঈমী, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আইয়ুব নূরী, কাজী মুহাম্মদ মুসা নঈমী, মাওলানা মুহাম্মদ আবদুল কাদের নঈমী, মাওলানা মুহাম্মদ আবদুর রহমান জামী, মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান রেজভী প্রমুখ।
Read More

রাঙ্গুনিয়ার মরিয়মনগর কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ

রাঙ্গুনিয়ার মরিয়মনগর কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ
জগলুল হুদা, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইসলামী কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয়ের হলরুমে সোমবার (৫ মার্চ) সকালে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মুহাম্মদ করিম উদ্দিন হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন মদিনা-মনোয়ারা শাখার সভাপতি মাওলানা করিম উদ্দিন নূরী। উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আকতার হোসেন। প্রধান আলোচক ছিলেন আল আমিন হজ্ব কাফেলার পরিচালক মাওলানা ফজল আহম্মদ কবির, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, অর্থ সম্পাদক জগলুল হুদা, রাঙ্গুনিয়া পল¬ী বিদ্যুৎ সমিতির পরিচালক ইসমাইল হোসেন খোকন, মরিয়মনগর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য বেদারুল ইসলাম সম্রাট, বাংলাদেশ সেনাবাহিনী সদস্য মুহাম্মদ নুরুল আলম, ইকরা ফাউন্ডেশনের মহাসচিব আজিম উদ্দিন আহমেদ, বিদ্যালয়ের অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান, উপাধ্যক্ষ জেসমিন আকতার, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য রবিউল মোস্তফা রাফি, মো. রুবায়েত, মাওলানা মহিউদ্দিন, আরেফিন হাসান, রিয়াজুল ইসলাম রাকিব, মো. আলাউদ্দিন প্রমুখ।
Read More

এবার রাঙ্গুনিয়ায় জেএসসি-জেডিসি পরীক্ষার্থী ৫ হাজার ৮ শত ৩৯ জন

এবার রাঙ্গুনিয়ায় জেএসসি-জেডিসি পরীক্ষার্থী ৫ হাজার ৮ শত ৩৯ জন


জগলুল হুদা ■ রাঙ্গুনিয়া
সারাদেশের মতো রাঙ্গুনিয়ায় জেএসসি, জেডিসি ও ভোকেশনাল পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে ৮টি কেন্দ্রে মঙ্গলবার (১ নভেম্বর) থেকে শুরু হয়েছে। ৮টি কেন্দ্রের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৮৩৯ জন।  রাঙ্গুনিয়া উপজেলার রাঙ্গুনিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ১৩৩০ জন, শিলক উচ্চ বিদ্যালয়ে ১১৩২ জন, পদুয়া সম্মেলনী উচ্চ বিদ্যালয়ে ২৪৬ জন, রাঙ্গুনিয়া আরবিএম উচ্চ বিদ্যালয়ে ৪০৩ জন, পোমরা উচ্চ বিদ্যালয়ে ৬৮৪ জন, সুখবিলাস উচ্চ বিদ্যালয়ে ৮২১ জন, উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে ৪৯৩ জন, আলমশাহ পাড়া কামিল মাদ্রাসায় ৭০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার বদরুল আলম, হল সুপার মোহাম্মদ আয়ুব, স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ। ##
Read More

রাঙ্গুনিয়ায় আবুল খালের ষ্টীল মিলের সম্মেলন

রাঙ্গুনিয়ায় আবুল খালের ষ্টীল মিলের সম্মেলন


জগলুল হুদা, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়ার মরিয়ম নগর চৌমুহনী জিলানী কমিউনিটি সেন্টারে আবুল খায়ের ষ্টীল মিলের সম্মেলন শনিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভূমিকম্পে সহনীয় টিএমটি ষ্টীল বার সম্পর্কে আলোচনা হয়। সভায় ঠিকাদার, নির্মান শ্রমিকসহ বিভিন্ন পেশার ৩ শতাধিক লোক উপস্থিত ছিলেন।  মরিয়ম নগর চৌমুহনী রাঙ্গুনিয়া এণ্টার প্রাইজের পরিচালক মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আবুল খায়ের ষ্টীল মিলের ব্র্যান্ড ম্যানেজার এস.এম মনজুরুল আলম, বিশেষ অতিথি ছিলেন সহকারি ম্যানেজার সেলিম উদ্দিন, ভূমি প্রশিক্ষক আবু রায়হান, সিনিয়র ব্র্যান্ড অফিসার হাবিব মাসুদ, এরিয়া ম্যানেজার নুর উদ্দিন, মরিয়ম নগর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. সেলিম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, রাঙ্গুনিয়া পৌরসভার প্যানেল মেয়র মো. সেলিম, যুবলীগ নেতা মো. পারভেজ চন্দ্রঘোনা শরীফ ব্রাদার্সের পরিচালক হায়দার চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. জাহাঙ্গীর আলম, রহমত উল্লাহ শাহিন প্রমুখ।  

Read More

রাঙ্গুনিয়ার মরিয়ম নগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সমাবেশ

রাঙ্গুনিয়ার মরিয়ম নগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সমাবেশ

জগলুল হুদা, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের মরিয়ম নগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক শিক্ষার্থী সমাবেশ রোববার(৩০ অক্টোবর) মরিয়ম নগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক আশিষ কান্তি চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল জব্বার, একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব। শিক্ষক মুক্তি সাধন বড়–য়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন মরিয়ম নগর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. সেলিম, শিক্ষানুরাগী সদস্য শওকত হোসেন সেতু, বুলবুল আকতার, হাছান মুরাদ প্রমুখ।
Read More