Showing posts with label চন্দ্রঘোনা. Show all posts
Showing posts with label চন্দ্রঘোনা. Show all posts

স্বাধীনতা দিবসে হামদর্দ'র বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান 

স্বাধীনতা দিবসে হামদর্দ'র বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান 

রাঙ্গুনিয়া::
হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) এর উদ্যোগে দুস্থ ৭০ জন রোগীকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর। বক্তব্য রাখেন হামদর্দ এর এরিয়া ম্যানেজার হাকীম মোহাম্মদ হানিফ, হাকিম নাজমুল হাসান, মেডিকেল প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ। 
Read More

স্বাধীনতা দিবসে চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের পুষ্পমাল্য অর্পন

স্বাধীনতা দিবসে চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের পুষ্পমাল্য অর্পন

জগলুল হুদা, রাঙ্গুনিয়া::
চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আজগর, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবু তাহের, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, বর্তমান সহসভাপতি আব্দুস সালাম সওদাগর, ইউপি সদস্য গাজী মোহাম্মদ এনাম, আব্দুল মালেক প্রমুখ।  
Read More

স্বাধীনতা দিবসে চন্দ্রঘোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা 

স্বাধীনতা দিবসে চন্দ্রঘোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা 

জগলুল হুদা, রাঙ্গুনিয়া::
চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ, শিক্ষক-শিক্ষার্থিদের উদ্যোগে রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচালনা পরিষদ সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, সহকারী প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, পরিচালনা পরিষদ সদস্য মো. আব্দুল্লাহ, লিয়াকত আলী প্রমুখ। 
Read More

চন্দ্রঘোনায় জেসি দাশ প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা

চন্দ্রঘোনায় জেসি দাশ প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা


 জগলুল হুদা, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের জেসি দাশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সমাপনি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী-যুবলীগের সাধারণ সম্পাদক শেখর বিশ^াস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য সাংবাদিক নুরুল আবছার চৌধুরী। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা বড়–য়া, শিক্ষক মো. রফিক, সুমি বিশ^াস প্রমুখ।
Read More

চন্দ্রঘোনা হযরত নূরআলী শাহ্ (রঃ) স্মৃতিসংসদের উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহফিল

চন্দ্রঘোনা হযরত নূরআলী শাহ্ (রঃ) স্মৃতিসংসদের  উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহফিল

জগলুল হুদা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা হযরত নূরআলী শাহ্ (রঃ) স্মৃতিসংসদের উদ্যোগে পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে সুন্নী সম্মেলন বুধবার (২৬ অক্টোবর) রাতে নূরআলী শাহ জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়া নুরুল উলুম ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা জরিফ আলী আরমানীর সভাপতিত্বে মাহফিলে উদ্ধোধক ছিলেন চন্দ্রঘোনা মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল মাদ্রাসার সিনিয়র ক্বারী হাফেজ মাওলানা আব্দুল মান্নান। ইসলামিক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ঢাকা মুহাম্মদপুর কাদেরীয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দেস হাফেজ মুনিরুজ্জামান আলকাদেরী, রাউজান দারুল ইসলাম ফাযিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আহমদুল্লাহ ফোরকান খান আলকাদেরী, রাউজান উত্তর সর্ত্তা গাউছিয়া ফাযিল মাদরাসার আরবী প্রভাষক শায়ের মাওলানা সৈয়দ মুহাম্মদ হাসান মুরাদ আলকাদেরী, চন্দ্রঘোনা মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল মাদরাসার সিনিয়র মুদাররিস মাওলানা মুহাম্মদ বেলাল সিকদার, হযরত নূরআলী শাহ (র:) জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আলী আহমদ প্রমুখ। মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাউজান হযরত ইয়াছিন শাহ কলেজের অধ্যাপক মুহাম্মদ লোকমান সিকদার। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন হযরত ইমাম শেরে বাংলা স্মৃতি সংসদ।

Read More

রাঙ্গুনিয়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

রাঙ্গুনিয়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার


জগলুল হুদা, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মো. রাশেদ (২৮) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। সে রাঙ্গুনিয়া পৌরসভার গোডাউন কাদের নগর এলাকার মো. আবুল কালামের পুত্র। এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানার এসআই ইসমাঈল বাদী হয়ে একটি মামলা দায়ের করে শনিবার (১ অক্টোবর) তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার চন্দ্রঘোনা কুষ্ঠু হাসপাতালে অভিযান চালায় রাঙ্গুনিয়া থানার এসআই ইসমাঈলের নেতৃত্বে একদল পুলিশ। পরে তাকে চন্দ্রঘোনা যাত্রী ছাউনী এলাকায় আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা পাওয়া যায় বলে জানা যায়।
Read More