Showing posts with label পোমরা. Show all posts
Showing posts with label পোমরা. Show all posts

রাঙ্গুনিয়ার জিয়ানগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ

রাঙ্গুনিয়ার জিয়ানগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ

জগলুল হুদা, রাঙ্গুনিয়া :
রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের জিয়ানগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (২৯ মার্চ) অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মোহাম্মদ মহসীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী নাসির উদ্দিন বাবর।

রাঙ্গুনিয়ার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হিসেবে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া কলেজের শিক্ষক অধ্যাপক ড. আবদুল মাবুদ।

বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী ফরিদুল ইসলাম, প্রকৌশলী আবদুল জলিল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদুল আলম প্রমুখ।
Read More

জাতীয় পাট দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় র‌্যালী

জাতীয় পাট দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় র‌্যালী
জগলুল হুদা, রাঙ্গুনিয়া :
“সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পাট দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মার্চ) সকালে কর্ণফুলী জুট মিলস লি. ও জাতীয় শ্রমিকলীগ জুটমিল শাখার আয়োজনে র‌্যালীটি জুটমিল গেইট থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক প্রদক্ষিণ শেষে মিলের প্রশাসনিক ভবন প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্ণফুলী জুট মিলের প্রকল্প প্রধান নুরুল আলম ভূঞা’র সভাপতিত্বে বক্তব্য দেন কর্মকর্তা আবদুর রহিম, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগ সভাপতি আসলাম খাঁন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, উপজেলা আওয়ামীলীগ সদস্য মফজল আহমদ ,মো. ওসমান, পৌরসভার কাউন্সিলর জালাল উদ্দিন, জাতীয় শ্রমিকলীগ কর্ণফুলী জুটমিলের সভাপতি ইসকান্দর মিয়া, সাধারণ সম্পাদক ফজলুল করিম, সাবেক সভাপতি মোহাম্মদ বাবুল, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পোমরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, দক্ষিণ নোয়াগাঁও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবদুল সবুর, নোয়াগাঁও ওয়ার্ড যুবলীগ সভাপতি মহিউদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, ‘শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে মিল সচল রাখেন। অথচ তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। দৈনিক আট ঘন্টা পরিশ্রম করেও তারা তাদের উপযুক্ত পারিশ্রমক পান না। শ্রমিকদের ন্যায্য বেতন আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।’
Read More

রাঙ্গুনিয়ার পোমরা উচ্চ বিদ্যালয় শিক্ষকের বিদায় সংবর্ধনা

রাঙ্গুনিয়ার পোমরা উচ্চ বিদ্যালয় শিক্ষকের বিদায় সংবর্ধনা


রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া উপজেলার পোমরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এস এম পেয়ারুল হক মাহমুদের বিদায় উপলক্ষে স্বপ্ন পূরণ সমিতির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (৩ অক্টোবর) সমিতির অস্থায়ী কার্যলয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পোমরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জগলুল হুদা, সৈয়দুল আলম নূরী, মিঠুন কর, পোমরা আইডিয়াল স্কুলের অধ্যক্ষ সৈয়দ মো. নুরুল আজিম, শিক্ষক মো. মঞ্জুরুল আলম, শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম প্রমুখ। এর আগে পোমরা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম টিপুর সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওবায়দুল হক, সিনিয়র শিক্ষক নুরুল হুদা, নুরুল আলম মানজার, শাহ মুহাম্মদ হাবিবুল্লাহ, মো. আবু মুছা, সাধন কুমার তালুকদার, রনজিত কুমার দে, অলক বড়–য়া, আবুল মনছুর মোহাম্মদ ইকবাল, সাজেদা বানু, শামীমা আক্তার, চন্দ্রিমা ঘোষ, হোসনে আরা বেগম, সজল কর, আঁখি রেখা প্রমুখ। বিজ্ঞপ্তি
Read More

কার্যক্রম নেই রাঙ্গুনিয়ার পোমরায় শেখ রাসেল স্মৃতি সংসদের

কার্যক্রম নেই রাঙ্গুনিয়ার পোমরায় শেখ রাসেল স্মৃতি সংসদের

জগলুল হুদা, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া উপজেলার পোমরা মহত্তরখীল এলাকার ঐতিহ্যবাহী শেখ রাসেল স্মৃতি সংসদের কার্যক্রম জিমিয়ে পড়েছে। মৌখিকভাবে এই সংগঠনের নাম থাকলেও মাঠ পর্যায়ে এর কোন কার্যক্রম নেই। সংগঠনটির নেতৃবৃন্দের উদাসীনতা ও অধীকাংশ কর্মকর্তাদের প্রবাস গমনের ফলেই এই বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। আওয়ামীলীগ সরকারের দীর্ঘ ক্ষমতাতেও শেখ রাসেলের নামে গঠিত সংগঠনের অস্তীত্ব হুমকির মুখে পড়ায় হতাশ সংগঠনের বর্তমান নেতৃবৃন্দ। তারা চাই দলীয় সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে এটি আবারও জেগে উঠুক বিএনপি আমলে গুড়িয়ে দেওয়া সংগঠনটির কার্যক্রম।
জানা গেছে, ১৯৯৬ সালে উপজেলার পোমরা ইউনিয়নের মহত্তরখীল এলাকায় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের ঐকান্তিক প্রচেষ্ঠায় গঠিত হয় শেখ রাসেল স্মৃতি সংসদ। গঠনকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন আওয়ামীলীগের নৌকা মার্কা প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ছাদেক চৌধুরী। উদ্বোধনের পর থেকে পুরোদ্দমে চলে সংগঠনের কার্যক্রম। জাতীয় কর্মসূচি থেকে শুরু করে সংগঠনের উদ্যোগে পালিত হতে থাকে স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি। এক পর্যায়ে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই সংগঠনটি। পোমরার বাচাশাহনগরের সংগঠনের অস্থায়ী কার্যলয় থেকে পরিচালিত হতে থাকে এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড। দলীয় সভা, সেমিনার, সংবর্ধনা, ইফতার মাহফিল, ক্রীড়া আয়োজনসহ বিভিন্ন কর্মসূচিতে প্রাণভরে চলতে থাকে সংগঠনের কার্যক্রম। দেখতে দেখতে সংগঠনের বয়স যখন ৫ বছর তখন আবারও আসে জাতীয় নির্বাচন। এবার জাতীয় নির্বাচনে ক্ষমতায় আসে বিএনপি নেতৃত্বধীন চার দলীয় ঐক্য জোট। ক্ষমতায় আসার পর থেকে কোনঠাসা হতে থাকে শেখ রাসেল স্মৃতি সংসদের কার্যক্রম। এক পর্যায়ে বিএনপি নেতৃবৃন্দ ভাংচোর করে শেখ রাসেল স্মৃতি সংসদের অস্থায়ী কার্যালয়। ভেঙ্গে ঘুড়িয়ে দেয় সংগঠনের সাইনবোর্ড, নষ্ট করে দেয় সংগঠনের প্রয়োজনীয় বিভিন্ন দলীল। সাথে হারিয়ে যায় ৯০ দশকে দাপটের সাথে চলা শেখ রাসে স্মৃতি সংসদের সকল কার্যক্রম। একে একে প্রবাস যেতে থাকে সংগঠনের সভাপতি মো. হোসেন, সাধারণ সম্পাদক বজল আহমেদসহ সংগঠনের বিভিন্ন কর্মকর্তারা। এক পর্যায়ে দেশে ক্ষমতার দৃশ্যপট বদলে বিএনপির পর ক্ষমতায় বসে তত্ত্বাবদায়ক সরকার এবং পরের জাতীয় নির্বাচনে ক্ষমতায় আবারও আসে আওয়ামীলীগের নেতৃত্বে সরকার। আওয়ামীলীগ সরকারের নেতৃত্বে উন্নয়নে বদলাতে থাকে দেশের অন্যান্য স্থানের ন্যায় রাঙ্গুনিয়ার বিভিন্ন জনপদের দৃশ্যপট। কিন্তু বদলায় না শেখ রাসেল স্মৃতি সংসদের ভাগ্য।
সংগঠনটির সদস্য মো. আজিজ জানায়, বিএনপি নেতৃবৃন্দ তাদের ক্ষমতাকালে আমাদের সংগঠনের সাইনবোর্ড পানিতে ফেলে দিলেও এখনও পানিতেই থেকে গেলো আমাদের সংগঠন। আওয়ামীলীগ থেকে আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন সুযোগ-সুবিধা নিলেও উদ্যোগ নিচ্ছে না আমাদের সংগঠনের পুন:গঠনের। তার সাথে একমত হয়ে অপর সদস্য আবুল কাশেম জানায়, আওয়ামীলীগের সুবিধা গ্রহণ করে একেকজন প্রচুর অর্থ-বিত্ত ও ক্ষমতার অধীকারী হলেও নেতৃবৃন্দের আমাদের প্রাণের সংগঠনের খোজ নেওয়ার সময় হয় না। আমরা এটি পুনরায় পূর্বের ন্যায় দেখতে চাই। বর্তমানে সংগঠনের সদস্য শাহ আলম, সিদ্দিক আহমেদ, মোহম্মদ হোসেন, কামাল সওদাগর, মো. হারুন, মো. আব্দুল হাকিম, কোরবান আলীসহ সকলে চাই এটি আবার পুনগঠিত হয়ে এই সংগঠনের নেতৃত্বে পূর্বের ন্যায় আবারও বদলাতে শুরু করুক অত্র এলাকার আর্থ সামাজিক অবস্থা। তারা এই ক্ষেত্রে আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন। 
  
Read More

রাঙ্গুনিয়া বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সমাবেশ

রাঙ্গুনিয়া বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সমাবেশ


জগলুল হুদা, রাঙ্গুনিয়া : : রাঙ্গুনিয়া বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সমাবেশ সোমবার (৩১অক্টোবর) সকালে স্কুল মাঠে অনুষ্টিত হয়। সমাবেশে বাল্য বিবাহ  প্রতিরোধে ছাত্র ছাত্রীদের উদেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন  রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামার হোসেন। স্কুল পরিচারনা কমিটির সভাপতি জহির আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার বদরুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার,অভিভাবক সদস্য এম নুরুল আমিন সহ প্রধান শিক্ষক শামস উদ্দিন মজুমদার,সিনিয়র শিক্ষক সেলিমুল হক,স্কুলের দশম শ্রেনীর ছাত্রী নিলা তালুকদার।
Read More

রাঙ্গুনিয়ার পোমরা জামেউল উলুম ডিগ্রি মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

রাঙ্গুনিয়ার পোমরা জামেউল উলুম ডিগ্রি মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

জগলুল হুদা, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়ার পোমরা জামেউল উলুম ডিগ্রি মাদ্রাসায় বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষক সমাবেশ শনিবার (২৯ অক্টোবর) দুপুরে মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন মুন্সির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ আবু তাহের, অধ্যাপক এএম মঈন উদ্দিন, মাদরাসা পরিচালনা পরিষদ সদস্য আবু তাহের মেম্বার, আব্দুল মান্নান, আকতার হোসেন, প্রভাষক কুতুব উদ্দিন, ফারুক আজম, শিক্ষার্থী এহসানুল হক, আবু সাঈদ প্রমুখ। সভা শেষে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করিয়ে বাল্য বিয়ে প্রতিরোধে এলাকায় ভূমিকা রাখার আহবান জানান। 

Read More

রাঙ্গুনিয়ার কাউখালী প্রজেক্ট গেইটে সাইয়্যিদুশ শোহাদা কনফারেন্স

রাঙ্গুনিয়ার কাউখালী প্রজেক্ট গেইটে সাইয়্যিদুশ শোহাদা কনফারেন্স
জগলুল হুদা, রাঙ্গুনিয়া : বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙ্গুনিয়া উপজেলার কাউখালী প্রজেক্ট গেইট শাখা ও প্রজেক্ট গেইট জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে সাইয়্যিদুশ শোহাদা কনফারেন্স প্রজেক্ট গেইট জামে মসজিদ প্রাঙ্গণে বৃহস্পতিবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। প্রজেক্ট গেইট শাখা ছাত্রসেনার সভাপতি এম আর মামুনুল হকের সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও আনজুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নূরী। প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত ইমাম সংস্থা কেন্দ্রীয় পরিষদ মহাসচিব আল্লামা ইকবাল হোসাইন আলকাদেরী। বিশেষ ওয়াজেন ছিলেন কাউখালী প্রজেক্ট গেইট জামে মসজিদের খতিব ইউসুফ নঈমী আশরাফী। বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বেতাগী পূর্ব পরিষদ সভাপতি মৌলভী আবুল হোসেন, অর্থ সম্পাদক মুহাম্মদ নাজমুল ইসলাম সিদ্দিকী, বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মদ নেজাম উদ্দিন, ইউপি সদস্য মুহাম্মদ নজমুল হক, যুবসেনা বেতাগী পূর্ব পরিষদ সভাপতি মুহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসেন, কাউখালী প্রজেক্ট গেইট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মুহাম্মদ শওকতুল করিম রেজভী প্রমুখ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ছাত্রসেনা কাউখালী প্রজেক্ট শাখার সাবেক সভাপতি অলি আহম্মদ, ছাত্রসেনা বেতাগী পূর্ব পরিষদ সভাপতি মুহাম্মদ কায়সার আলম আত্তারী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুন নবী, হারুন মাতব্বর, আব্দুল মোনাফ, হাজী মুহাম্মদ ইউসুফ, কাজী মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ হাসান মনছুর, মুহাম্মদ মোস্তফা কামাল, মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ জাহাঙ্গীর আলম সুমন, মুহাম্মদ আবু ছৈয়দ, মাওলানা আবু তৈয়ব, ডা. সৈয়দ রবিউল হোসেন, যুবনেতা গোলাম দস্তগীর হোসেন, মুহাম্মদ জাবেদ মুন্সি, ছাত্রনেতা সৈয়দ মুহাম্মদ ইউসুফ প্রমুখ।
Read More

রাঙ্গুনিয়ায় সমাজসেবক আমিরুজ্জামানের ইন্তেকাল

রাঙ্গুনিয়ায় সমাজসেবক আমিরুজ্জামানের ইন্তেকাল
 পোমরা প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পোমরা মালিরহাট এলাকার বিশিষ্ট সমাজ সেবক মো. আমিরুজ্জামান বৃহস্পতিবার সন্ধায় বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেছেন (ইন্নানিল্লাহি....... রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাপন করা হয়। তিনি নাতি-নাতনী, পুত্র-কন্যাসহ অসংখ্যা শুভাকাংক্ষী মৃত্যুকালে রেখে যান। মো. আমিরুজ্জামান উত্তর পোমরা রহমানীয় মঈনীয়া জমিয়াতুল ফালাহ জামে মসজিদের প্রতিষ্ঠাতা সদস্য ও পোমরা গ্রামীণ ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা, আনজুমানে রহমানিয়া মঈনীয়া মাইজভান্ডারীয়া সংগঠনের ইউএই শাখার সভাপতি ও উপজেলা বিএনপি নেতা মো. আজিমের পিতা।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ শওকত আলী নূর, সিনিয়র সুগ্ন আহবায়ক অধ্যাপক মহসীন, যুবদল আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, জিয়া পরিষদের আহবায়ক জসীম উদ্দিন চৌধুরী, পোমরা ইউপি চেয়ারম্যান কুতুব উদ্দিন চৌধুরী, খলীপা আব্দুল হামিদ, পোমরা বিএনপির সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. আলমগীর, এডভোকেট মোরশেদুর রহমান রোকন, সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। 
Read More