Showing posts with label সরফভাটা. Show all posts
Showing posts with label সরফভাটা. Show all posts

রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণের মধ্যে চাল, ডাল, তেল ও গৃহস্থালী সামগ্রী ছিল। গতকাল বুধবার(২৮ মার্চ) দুপুরে সরফভাটা ইউনিয়নের বদুনী বাপের বাড়ি এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন এসব ত্রাণ বিতরণ করেন। সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ  ফরিদ উদ্দিন চৌধুরী ব্যক্তিগত উদ্যোগে এসব ত্রাণ দেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ  ফরিদ উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল জব্বার, ইউপি সদস্য আলমগীর সিকদার, জাহাঙ্গীর আলম, সমাজসেবক আবদুল জব্বার প্রমুখ।
্ইউএনও মোহাম্মদ কামাল হোসেন বলেন, “ সরকারিভাবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের টিন, চাল ও নগদ টাকা দেয়া হবে।”
গত সোমবার (২৬ মার্চ) দিনগত রাত ২ টার দিকে সরফভাটা ইউনিয়নের বদুনি বাপের বাড়ি এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় ছয় কাঁচা বসতঘর পুড়ে যায়।

Read More

রাঙ্গুনিয়ার সরফভাটা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান 

রাঙ্গুনিয়ার সরফভাটা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান 

জগলুল হুদা, রাঙ্গুনিয়া::
রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের সরফভাটা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় মাঠে মঙ্গলবার (২৬ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে বিভিন্ন অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হয়। এতে সংবর্ধিত অতিথি ছিলেন প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আহমদ ছৈয়দ এবং দাতা সদস্য বাবু স্বজন কুমার তালুকদার।

বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মুহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথিরর বক্তব্য রাখেন সরফভাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।

শিক্ষক আকতার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওমান বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, শিক্ষানুরাগী এস.এম কামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা এনায়েতুর রহিম, খোরশেদ আলম সুজন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, সমাজসেবক ও শিক্ষানুরাগী কবিয়াল আব্দুল লতিফ, ব্যবসায়ী ফজলুল হক সিকদার, আমিন শরীফ সওদাগর, শিক্ষানুরাগী মোহাম্মদ আইয়ুব, প্রধান শিক্ষক নুরুল আকতার, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের প্রচার সম্পাদক আরিফুল হাসনাত, শিক্ষানুরাগী হাফেজ আবুল বয়ান, নুর আহমদ, সামশুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, গুণির কদর যে সমাজে নেই সে সমাজে গুণির জন্ম হয় না। জিমিয়ে পড়া সমাজে হাতেগুনা কয়েকজন শিক্ষানুরাগী ছিলেন বলেই বর্তমান আধুনিক গতিশীল শিক্ষার বিস্তার লাভ করেছে। তাই গুণীজন সংবর্ধনা প্রশংসনীয় উদ্যোগ। শিক্ষাই জাতির মেরুদন্ড। তাই বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। সুন্দর আগামী গড়তে চাই শিক্ষা। বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে শিক্ষার বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে।
Read More

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা শনিবার" ফিরে পাবে আবহমান বাংলার হারানো ঐতিহ্য

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা শনিবার" ফিরে পাবে আবহমান বাংলার হারানো ঐতিহ্য


জগলুল হুদা, রাঙ্গুনিয়া  : লুসাই কন্য কর্ণফুলী নদীতে এক সময় ছিল নৌকা বাইচের জমজমাট প্রতিযোগিতা। গত তিন দশক ধরে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন হয়নি। এক সময়ের আবহমান বাংলার নৌকা বাইচ প্রতিযোগিতা এ প্রজন্মের কাছে নামে মাত্র পরিচিত। এলাকার মানুষের কাছে খুবই জনপ্রিয় নৌকা বাইচ প্রতিযোগিতা রাঙ্গুনিয়ায় আবারো  জমজমাট আয়োজনে করা হযেছে। নতুন প্রজন্মের কাছে  নৌকা বাইচ প্রতিয়োগিতা উৎসবে পরিণত করার জন্য আওয়ামীলীগের প্রচার সম্পাদক ড.হাছান মাহমুদ এমপির পিতা এড্ভোকেট নুরুচ্ছফা তালুকদার স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা (৫ নভেম্বর) শনিবার অনুষ্টিত হবে। রাঙ্গুনিয়া রাউজান, বোয়ালখালী সহ বিভিন্ন এলাকা থেকে নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহন করবে। নৌকা বাইচ প্রতিযোগীতা উপলক্ষে গোডাউনের ব্রীকফিল মাঠে কবি গান ও বাউল সংগীতের আয়োজন করা হয়েছে। কবি গানে অংশ নেবেন কবিয়াল আবছার সরকার, বাউল সংগীত শিল্পী সামিয়া। নৌকা বাইচ অংশগ্রহনকারী ও বিজয়ীদের মাঝে আর্কষনীয় পুরস্কার প্রদান করা হবে। নৌকা বাইচ  প্রতিযোগিতায় প্রধান অতিথি থাকবেন সাবেক পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক শামসুল আরেফিন. চট্টগ্রাম পুলিশ সুপার নুরে আলম মিনা। নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্টানে সভাপতিত্ব করবেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র  শাহজাহান সিকদার।
এডভোকেট নুরুচ্ছফা তালুকদার স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্যাপন কমিটির কো চেয়ারম্যান ও সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দন চৌধুরী জানান, সকল আয়োজন শেষের পথে। নৌকা বাইচ প্রতিযোগিতা উৎসবে পরিণত করার জন্য আমরা নানা কর্মসূচী গ্রহন করেছি। আশা করি নৌকা বাইচ  প্রতিয়োগিতা সবার মাঝে প্রানবন্ত হবে।
নৌকা বাইচ প্রতিযোগিতা উদযাপন কমিটির  সদস্য সচিব ম্াে. ইউনুচ  জানান, রাঙ্গুনিয়া শিলক রাস্তার মাথা থেকে গোডাউন ব্রীজ এলাকার কর্ণফুলী নদীতে জোয়ার থাকা অবস্থায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
নৌকা বাইচ প্রতিযোগিতা উদযাপন কমিটির যুগ্ন সচিব ইমরুল করিম রাশেদ জানান, কর্ণফুলী নদীতে আবারো হাজারো মানুষের উপস্থিতিতে এ প্রতিযোগিতা উপভোগ্য হবে। ইতিমধ্যে নৌকা বাইচ প্রতিযোগিতার জন্য সব রকমের প্রস্তুতি চলছে।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ন কবির জানান, আইনশৃঙ্কলা নিয়ন্ত্রণে রেখে প্রতিযোগিতা যাতে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয় আমরা সেই ধরণের ব্যবস্থা নিচ্ছি।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, নৌকা বাইচ এখন হারিয়ে যেতে বসেছে। নৌকা বাইচ প্রতিযোগিতার মধ্যে দিয়ে নতুন প্রজন্মকে জাগানো হবে ।
Read More

রাঙ্গুনিয়ার সরফভাটায় দুইদিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল

রাঙ্গুনিয়ার সরফভাটায় দুইদিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল


জগলুল হুদা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা গ্রামে আল্লামা গাজী শেরে বাংলা (রহ:) স্মৃতি সংসদের উদ্যোগে শোহাদায়ে কারবালার স্মরনে ও মা ফাতেমাতুজ জোহরা(রা:) এর ওরছ শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইফুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আরাফাত রাহুলের সঞ্চালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন মাওলানা আবদুল মাবুদ নঈমী। মাহফিলে প্রধান অতিথি ছিলেন আল্লামা আমিনুল হক আলকাদেরী। প্রধান বক্তা ছিলেন গাজী শফিউল আলম নেজামী। বিশেষ অতিথি ছিলেন গাজী মাওলানা আবুল কালাম বয়ানী, মোরশেদুল আলম আলকাদেরী, আবদুল আজিজ রজভী, শিহাব উদ্দিন আলকাদেরী। উপস্থিত ছিলেন মাহফিলের আহবায়ক মুহাম্মদ সোহেল আরমান, সচিব মুহাম্মদ আতিকুল ইসলাম, যুগ্ন সচিব কাজী শওকত, বশির আহম্মদ, আবু তারেখ লিয়াকত, মো. ইলিয়াছ, রাসেল রানা, নেজাম উদ্দিন মানিক, মোকতার আহমদ, মো. মালেক, কাজী মুনিক, মো. আরাফাত, মো. বেলাল, মো. জিসান, মো. রিয়াজু, মো. সাইফুল, মো. রাহাত, মো. ইলিয়াছ, মানিক শরীফ, মো. সাজ্জাদ, মো. রাকিব, গিয়াস সওদাগর, ইউনুছ সওদাগর, মো. জাহেদ, মো. রনি, কাজী আরজু, মো. নঈম, মো. লিটন, কাজী সাকিব, মো. আরমান, মো. মনির, মো. কপিল, মাওলানা আমিম, মো. মাহিম প্রমুখ।



Read More

রাঙ্গুনিয়ার সরফভাটায় অছিমিয়া স্মৃতি অলম্পিক ফুটবলের ফাইনাল

রাঙ্গুনিয়ার সরফভাটায় অছিমিয়া স্মৃতি অলম্পিক ফুটবলের ফাইনাল


জগলুল হুদা, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের হাজী অছিমিয়া তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বুধবার (১৯ অক্টোবর) স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।  সরফভাটার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. হোসেনের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মো. আলী চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক মো. হারুন, আবুল কালাম মেম্বার, নবীর হোসেন তালুকদার, সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চৌধুরী, সফুর আহমদ মেম্বার, আবু সিদ্দীক, মো. হোসেন, শহীদুল্লাহ তালুকদার, মো. নাজের মেম্বার, মো. ইলিয়াছ তালুকদার, মো. জামাল, মো. মুসা, মোহাম্মদ দেলোয়ার, মো. আতিক সুজন, মোহাম্মদ রহিম প্রমুখ। খেলায় ভাই ভাই সংঘ ও ইরপান ইস্পাত একাদশ অংশ নিয়ে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে।
Read More

রাঙ্গুনিয়ার সরফভাটা ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমধর্মী সংবর্ধনা অনুষ্ঠান

রাঙ্গুনিয়ার সরফভাটা ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমধর্মী সংবর্ধনা অনুষ্ঠান


জগলুল হুদা, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) :
দুটি ইঞ্জিন নৌকায় ভাসমান মঞ্চ সাজিয়ে রাতের কর্ণফুলী ভ্রমণ সাথে গানের আসর ও র‌্যাপল ড্র এর মাধ্যমে ব্যতিক্রমধর্মী সংবর্ধনা দিয়েছে সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরীকে। আওয়ামীলীগ নেতা মো. ইউনুস ও এমরুল করিম রাশেদের সার্বিক তত্ত্বাবধানে ও সরফভাটা বাসীর আয়োজনে মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে উপজেলার গোডাউন এলাকা থেকে ইঞ্জিন নৌকায় ভাসমান মঞ্চটি রাঙ্গুনিয়া ও কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীর বিভিন্ন এলাকা ভ্রমণ করে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র ছোট ভাই ও উত্তরজেলা যুবলীগ নেতা খালেদ মাহমুদ ও তার সহধর্মীনী, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন ও তার সহধর্মীনী, সহকারী কমিশনার (ভুমি) উম্মে কুলছুম, উত্তরজেলা আওয়ামীলীগের ধর্ম সম্পাদক ও রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহাজাহান সিকদার, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু কাশেম চিশতী, উত্তের জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও রাজানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামশুল আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আলী, মো. ফারুক চৌধুরী, মফজ্জল আহমদ কন্ট্রাক্টর, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আকাশ আহমদ, আব্বাস হোসাইন আফতাব, জগলুল হুদা, আরিফুল হাসনাত, খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী নেতা মো. শওকত, আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের ধর্ম সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম হারুন, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতিয়ার সাঈদ ইরান, সাধারণ সম্পাদক আবু তৈয়ব, পৌরসভা আওয়ামীলীগের স্বাস্থ্য সম্পাদক ও পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর লোকমানুল হক তালুকদার,  উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নুরুল আলম, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান বাদশা, রাসেল রাসু, যুবলীগ নেতা জামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা সভা, র‌্যাপল ড্র ও আঞ্চলিক, দেশাত্ববোদক ও দেশ বিদেশের বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশিত হয়।  
Read More

রাঙ্গুনিয়ার সরফভাটা ইউপি চেয়ারম্যানের পূজা মন্ডপ পরিদর্শন

রাঙ্গুনিয়ার সরফভাটা ইউপি চেয়ারম্যানের পূজা মন্ডপ পরিদর্শন


জগলুল হুদা, রাঙ্গুনিয়া  : রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী শনিবার (৮ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মন্ডপের সার্বিক আইনশৃঙ্কলা সহ বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন। পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরফভাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা আবুল কালাম চৌধুরী, মো. হোসেন, মাহবুবুল আলম, মো. ইলিয়াছ, মো. জাহাঙ্গীর মেম্বার, মো. কামাল, সোহেল আরমান, আরিফুল ইসলাম সারেক, মো. আতিক, মো. বেলাল, মো. রহিম, মো. কামাল, মো. রাহুল প্রমুখ।
Read More

রাঙ্গুনিয়ায় ৮ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উদাও যুবক ঃ ১৮ দিন পর উদ্ধার

রাঙ্গুনিয়ায় ৮ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উদাও যুবক ঃ ১৮ দিন পর উদ্ধার

সরফভাটা প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে উদাও হওয়ার ১৮ দিন পর উদ্ধার করা হয়েছে। মেয়েটি বর্তমানে সেভ কাস্টরীতে আছে বলে জানায় পুলিশ। তবে ঘটনার মূল হোতা কতিত প্রেমিক শাহাদাত হোসেনকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানা গেছে। সে ও সহযোগী বাকী অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় রাঙ্গুনিয়া থানা পুলিশ। এদিকে কতিত প্রেমিক শাহাদাত হোসেন নিজের ও অপহৃত ছাত্রীর ভূয়া জন্মসনদ বানিয়ে কোর্ট ম্যারেজ করার কথা জানা গেলেও অপরিণত বয়সে এই ধরণের বিয়ের আইনগত কোন ভিত্তি নেই বলে জানায় মামলার তদন্তকারী কর্মকর্তার। অপরদিকে ভূয়া সনদে অপরিনিত বয়সে বিয়ে রেজিষ্ট্রির গোজব ছড়ানোয় ক্ষুব্দ ছাত্রীর পরিবারটি। তার এর সঙ্গে জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবী করেন।
মামলার সুত্রে জানা যায়, উপজেলার সরফভাটা ইউনিয়নের ভূমিরখীল এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র শাহাদাত হোসেন একই এলাকার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী আনিকা তাহসিন (১৪) কে গত ১০ সেপ্টেম্বর অপহরণ করে নিয়ে যায়। অপরহরণের দিন বিকালে মেয়েটি স্কুল থেকে ফিরছিল। বাড়িতে ফিরতে দেরি করলে তার পরিবার আতœীয়-স্বজনসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজ করে। কিন্তু তবু মেয়েটিকে পাওয়া যায় না। একপর্যায়ে অপহরণের ২দিন পর ১২ সেপ্টেম্বর থানায় নিখোঁজের ডায়েরী করে মেয়েটির পরিবার। এরমধ্যে বিভিন্ন সুত্রে মেয়েটিকে প্রেমের ফাঁদে একই এলাকার শাহাদাতা কর্তৃক অপহরণের বিষয় খবর আসে তাদের কাছে। এক্ষেত্রে শাহাদাত স্থানীয় ও তার বিভিন্ন জনের সহযোগীতা নেয়ার বিষয়টি জানা যায়। পরিবারটি বিভিন্নভাবে মেয়েকে উদ্ধারের চেষ্টা করলেও পরে জানতে পারে মেয়েটিকে পুশলিয়ে ভূয়া জন্মসনদ বানিয়ে কোর্ট ম্যারেজ করার পায়তারা শুরু করে। তখন পরিবারটি আইনগত ভাবে সহযোগীতা চাইলে অভিযোগের আলোকে ১৬ সেপ্টেম্বর ঘটনার মূল হোতা শাহাদাত, তার ৪ সহযোগী ও অজ্ঞাত নামা আরো ৩/৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এদিকে সুত্রে জানা যায়, অপহরণের পর থেকে কতিত প্রেমিক শাহাদাত মেয়েটিকে হাটাজারী, আনোয়ারা, ফটিকছড়িসহ বিভিন্ন স্থানে নিয়ে রাখে। একপর্যায়ে তার সহযোগীদের সহায়তায় মেয়ের জন্ম তারিখে ২মে ১৯৯৭ ইংরেজী ও নিজের জন্ম তারিখে ৪ এপ্রিল ১৯৯৬ দেখিয়ে ভূয়া জন্মসনদ বানায়। আর এগুলো নিয়ে চট্টগ্রাম নগরীর আলকরণ এলাকার কাজী মাওলানা জামাল উদ্দিনের কাছে কোর্ট ম্যারেজ করার উদ্দেশ্যে যায়। এদিকে পুলিশের কাছে দেওয়া সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রত্যয়ণপত্র, মেয়েটির পিএসসি পরীক্ষার সনদ ও মেয়েটির মূল জন্মসনদ অনুযায়ী দেখা যায় মেয়েটির সঠিক জন্মসাল ২ মে ২০০২। এমনকি মেয়েটির বাবা-মায়ের বিয়ের রেজিষ্ট্রি থেকে দেখা যায়, তাদের বিয়ে হয়েছিল ২৭ জুন ২০০১ সালে। এ হিসেবে মেয়েটির আসল বয়স দাড়ায় ১৪ বছর ৫ মাস। যা বাংলাদেশের নিকাহ আইন অনুযায়ী নির্দিষ্ট ১৮ বছরের কম। অপরদিকে প্রেমিক শাহাদাতের অধ্যায়নরত নিজ কলেজ বুড়িশ্চর শেখ মুহাম্মদ কলেজের প্রত্যয়নপত্র থেকে জানা যায়, তার বয়স ৪ এপ্রিল ১৯৯৬ সাল। কিন্তু সে জন্মসালে ৪ এপ্রিল ১৯৯৪ সাল দেখিয়ে ভূয়া জন্মসনদ বানিয়ে কোর্ট ম্যারেজ করতে যায়।  
অপহৃত ছাত্রীর চাচা ও মামলার বাদী মো. হাবীব উল্লাহ জানায়, ‘আমার ভাতিজি সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনির ছাত্রী। সে এবার জেএসসি পরীক্ষার্থী। যে সময়টা তার জন্মসাল দেখিয়ে ভূয়া জন্মনিবন্ধন বানানো হয়েছে তখন তার বাবা-মায়েরও বিয়ে হয়নি। আমি আমার ভাতিজির বয়স প্রমাণের জন্য থানায় তার পিএসসি সনদ, বিদ্যালয়ের প্রত্যয়নপত্র ও মূল জন্মসনদ জমা দিয়েছি। আমার ভাতিজিকে অপহরণের পর থেকে বিভিন্ন নাম্বার থেকে থানায় মামলা না করতে ও তার আশা ছেড়ে দিতে বলে। অন্যথায় তার অপূরণীয় ক্ষতি করবে বলেও হুমকি প্রদান করে। আমি এই ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করছি।’
মামলার তদন্তে দায়িত্বপ্রাপ্ত রাঙ্গুনিয়া থানার এসআই মোহাম্মদ ইসমাঈল জানায়, মামলার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ডকুমেন্ট আমরা ইতিমধ্যেই হাতে পেয়েছি। অপহরণকারীর মোবাইল ট্রেকিং করে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। কোর্ট ম্যারেজের ব্যাপারে তিনি বলেন, বাংলাদেশের বহাল আইন অনুযায়ী নির্ধারীত সময়ের আগে বিয়ে রেজিষ্ট্রি হয় না। যদি কেউ জালিয়াতি করে এই ধরণের কোন কার্যক্রম করেও থাকে উপযুক্ত প্রমাণের মাধ্যমে তা আইনগত ভিত্তি হারায়। অপহরণকারী ও মেয়েটির বিভিন্ন জন্মসনদ থেকে দেখা যায় দু’জনেরই বিয়ে রেজিষ্ট্রির নির্ধারীত বয়স হয়নি।
Read More

রাঙ্গুনিয়ায় অছিউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাঙ্গুনিয়ায় অছিউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


জগলুল হুদা, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে হাজী অছিউর রহমান তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) পশ্চিম সরফভাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়ানুরাগী হাজী মুহাম্মদ ইলিয়াছ তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরফভাটা ইউনিয় পরিষদ চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম চৌধুরী, সিরাজুল ইসলাম, মো. সাইফুল ইসলাম হারুন, মো. মুছা, মো. হোসেন, শহীদুল্লাহ মেম্বার, আব্দুর সবুর, নাজের মেম্বার, নুরুল আবছার, মাহবুব সিকদার, জামাল উদ্দিন, মোরশেদ আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি নুরুল আলম, ছাত্রলীগ নেতা মুফিজুর রহমান খাঁন, সোহেল আরমান, আরিফুল ইসলাম সারেক প্রমুখ।
Read More

রাঙ্গুনিয়ায় পূর্ব শত্র“তার জেরে কাঠ ব্যবসায়ীকে পিঠিয়ে জখম

রাঙ্গুনিয়ায় পূর্ব শত্র“তার জেরে কাঠ ব্যবসায়ীকে পিঠিয়ে জখম
রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটা গ্রামে পূর্ব শত্র“তার জের ধরে এক কাঠ ব্যবসায়ীকে পিঠিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গুরুতর আহত ব্যবসায়ীকে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।  এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, উপজেলার সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটা গ্রামের মো. ইদ্রিস মিয়ার পুত্র ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও কাঠ ব্যবসায়ী মো. ইউসুফ(৩৯) এর সাথে একই গ্রামের প্রতিবেশী মো. সোলেমানের পুত্র মো. সাইফুদ্দিন আজমের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। ৭ সেপ্টেম্বর দুপুরে পূর্ব সরফভাটার চেয়ারম্যান মার্কেটে একটি চায়ের দোকানের সামনে প্রতিপক্ষরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ইউসুফের উপর হামলা চালায়। হামলায় ইউসুফের মাথায় ও ডান হাতে গুরুতর জখম হয়। আহতের শোর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। এ ব্যাপারে মো. ইউসুফ বাদী হয়ে মো. সাইফুদ্দীন আজম (৩৮) ও অজ্ঞাতনামা ৫/৬ জনকে বিবাদী করে ৭ সেপ্টেম্বর রাতে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন।
এলাকার বাসিন্দা হাছান মুরাদ জানান, মাদক ও অবৈধ মাহিন্দ্র ট্রাক্টর চলাচলের প্রতিবাদ করায় পূর্ব শত্র“তার রেশ ধরে মো. ইউসুফের উপর এ হামলা চালানো হয়। তিনি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাঙ্গুনিয়া থানার এস.আই মো. ইস্রাফিল জানান, বিবাদীকে আটক করতে এলাকায় গিয়েছি। কিন্তু কাউকে পাওয়া যায়নি। গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। 
Read More