Showing posts with label কাপ্তাই ঘুরে. Show all posts
Showing posts with label কাপ্তাই ঘুরে. Show all posts

রূপসী কাপ্তাইয়ের সৌন্দর্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্ণিকাট

রূপসী কাপ্তাইয়ের সৌন্দর্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্ণিকাট

জগলুল হুদা, রাঙ্গুনিয়া : রাঙ্গামাটি থেকে বান্দরবান যাওয়ার পথে মঙ্গলবার (১৩ মার্চ) বিকাল ৩ টার দিকে কাপ্তাইয়ে যাত্রা বিরতি করলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্ণিকাট।

তিনি রূপসী কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হন। অপরূপ সৌন্দর্যের লীলাভুমি, পর্যটন উপশহর খ্যাত কাপ্তাইয়ের মনোরম পরিবেশ উপভোগ করতে তাঁকে উৎফুল্ল দেখা যায়।

এসময় তিনি নিজের মুঠোফোন দিয়ে কাপ্তাইয়ের প্রকৃতিকে ক্যামেরার ফ্রেমে বন্দী করেন। এসময় উপস্থিত সমবেতদের কাপ্তাইয়ের প্রাকৃতিক দৃশ্যের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

তাঁর সাথে ইউ.এস.এ.ইডি’র বাংলাদেশ মিশন প্রধান জেনিনা জারুজেলস্কি সহ সংস্থাটির কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্ণিকাট কাপ্তাইয়ের বন বিভাগের বনফুল বিশ্রামাগারে এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, রাঙ্গামাটি বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. নূর প্রমুখ।

Read More