Showing posts with label সংবাদ. Show all posts
Showing posts with label সংবাদ. Show all posts

রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ছাত্রলীগ নেতা: প্রতিবাদে সড়ক অবরোধ, চট্টগ্রাম-কাপ্তাই সড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ

রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ছাত্রলীগ নেতা: প্রতিবাদে সড়ক অবরোধ, চট্টগ্রাম-কাপ্তাই সড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ

রাঙ্গুনিয়া ::
রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান খাঁনের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। শুক্রবার (৩০ মার্চ) বিকেল ৫ টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ঘাটচেক রাস্তার মাথা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় তার দুই পায়ে গুরুতর যখম সহ পিঠে ও পেটে ১০/১২টা দাঁড়ালো কিরিচের আঘাত সহ মাথা পেটে গেছে বলে জানান আহতের স্বজনরা। আহত মফিজুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তার অনুসারীরা চট্টগ্রাম-কাপ্তাই সড়কের শান্তিরহাট এলাকায় সন্ধ্যায় সড়ক অবরোধ করে। এসময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। অবরোধের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে স্থানীয় ও পুলিশের হস্তক্ষেপে আধাঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

আহত মফিজুর রহমানের বড় ভাই মো. রাসেদ বলেন, মফিজ রাজানগর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে অংশ নিয়ে ফিরছিল। মোটরসাইকেল করে আসার পথে ঘাটচেক রাস্তারমাথা এলাকায় এলে মো. অপু ও তার মামাতো ভাই মো. সোহেল মোটরসাইকেলের গতিরোধ করে কিরিচ দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পূর্ব শত্রুতার জের এই হামলা হয় বলে মফিজুর রহমানের ভাই রাসেদ দাবি করেন।'

এই ঘটনায় অভিযুক্তদের বক্তব্য নেয়ার চেষ্ঠা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা বলেন, “এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে জড়িতদের ধরতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।"
Read More

স্বাধীনতা দিবসে নন গেজেটেড সহকারী কর্মকর্তা-কর্মচারীর পুষ্পমাল্য অর্পন

স্বাধীনতা দিবসে নন গেজেটেড সহকারী কর্মকর্তা-কর্মচারীর পুষ্পমাল্য অর্পন

জগলুল হুদা, রাঙ্গুনিয়া::
নন গেজেটেড সহকারী কর্মকর্তা-কর্মচারী ক্লাবের উদ্যোগে উপজেলার ইছাখালী সদরের কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও সংগঠনের সভাপতি খাইরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী রমিজ উদ্দিন, সহসম্পাদক দ্বীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সহসভাপতি দিদারুল ইসলাম, সদস্য আলাউদ্দিন খোকন, আব্দুল খালেক, জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ জন্টু চাকমা, খালেদ মোশারফ, উপদেষ্ঠা উজ্জ্বল কুমার দত্ত, সুবর্ন সাহা, শহীদুল ইসলাম, নেভী আক্তার, খন্দকার আহসান হাবীব, নাসির উদ্দিন, স্বজল কান্তি দে, কৃপন চাকমা, কাঞ্চন চক্রবর্তী, সমীর কান্তি দেব প্রমুখ।
Read More

৬ দফা দাবিতে রাঙ্গুনিয়া উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির মানববন্ধন

৬ দফা দাবিতে রাঙ্গুনিয়া উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির মানববন্ধন


জগলুল হুদা ■ রাঙ্গুনিয়া ::
শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরণ, নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি রাঙ্গুনিয়া উপজেলা শাখায় আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে সোমবার(৫ মার্চ) দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো. দিদারুল ইসলাম, চট্টগ্রাম জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক বহ্নি প্রতাপ বড়–য়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুজয় বড়ুয়া, রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি মো. এনামুল হক, সাংগঠনিক সম্পাদক বাদল কান্তি নাথ, সহ-সভাপতি যমুনা তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. খালেদ মোশারফ, কার্যকরী সদস্য শিল্পী দেওয়ানজি, প্রাক্তন সাধারণ সম্পাদক লাভলু দে, সদস্য আবদুল গফফার, সুলতানা বেগম প্রমুখ। পরে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মোহাম্মদ কামাল হোসেনের কাছে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দেয়া হয়।
Read More

রাঙ্গুনিয়ায় রোটারি মৌসুমি সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাঙ্গুনিয়ায় রোটারি মৌসুমি সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জগলুল হুদা, রাঙ্গুনিয়া  : রাঙ্গুনিয়ায় রোটারি মৌসুমি সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বার্ষিক পুরস্কার বিতরণ ও আলোচনা সভা রোটারী ক্লাব অব চট্টগ্রাম ডাউনটাউন আর.আই.জেলা- ৩২৮২, বাংলাদেশ এর উদ্যোগে ও উত্তর রাঙ্গুনিয়া রোটারী কমিউনিটি কোর (আরসিসি) এর পরিচালনায় শনিবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রী কলেজ লাইব্রেরী ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় কলেজটির অধ্যক্ষ মহিবুল কবির জাহেদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারীয়ান পিপি মুজিবুর রহমান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন রাজানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার, লালানগর ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রেহেনা আক্তার, এডভোকেট সেকান্দর হোসেন, ডাক্তার আবুল ফজল, শিক্ষক মোহাম্মদ শাহ আলম, নুর মোহাম্মদ আজাদ, মাস্টার মোহাম্মদ মুছা, সিএসকে সিদ্দিকী, আমিন বাবুল, মোহাম্মদ শহিদুল্লাহ, চট্টগ্রাম রোটারী ক্লাবের রোটারিয়ানবৃন্দ ছাড়াও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
Read More

১৩ সেপ্টেম্বর ঐতিহাসিক সাগর বুদ্ধের৩৬ তম প্রতিষ্ঠা দিবস

১৩ সেপ্টেম্বর ঐতিহাসিক সাগর বুদ্ধের৩৬ তম প্রতিষ্ঠা দিবস
বেতাগী : বেতাগী রতœাংকুর বিহারে প্রতিষ্ঠিত ঐতিহাসিক সাগর বুদ্ধের৩৬ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হবে আগামী ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার । ১৯৮০ ইং সনের এই দিনে কর্ণফুলী নদীতে পাওয়া হাজার বছরের পুরানো কষ্টিপাথরে অত্যন্ত সুক্ষ কারুকার্যমন্ডিত মহামূল্যবান মূর্তিটি এখন দেশের প্রতœতাত্বিক নিদর্শন। দেশ বিদেশের বহু পর্যটক পূর্ণ্যাথী এই সাগর বুদ্ধ দেখতে বেতাগীতে ছুঠে আসেন। বেতাগী রতœাংকুর বিহারে দুইদিন ব্যাপী প্রতিষ্ঠাদিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় থাকছে , ১২সেপ্টেম্বর ভদন্ত নন্দবংশ থেরোর একক ধর্মদেশনা, সমবেত প্রার্থনা,ও রাতে বুদ্ধকীর্ত্তন।
১৩ সেপ্টেম্বর দিনব্যাপী অনুষ্ঠানমালায় সকালে জাতীয়ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, সাগরবুদ্ধ ও বেতাগী বৌদ্ধসমাজ – ধর্মদেশনা ,ভিক্ষুসংঘের পিন্ডদান ও গ্রামবাসীসহ অতিথিবৃন্দের মধ্যাহ্ভোজন । সভাপতিত্ব করবেন, সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথেরো, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত বনশ্রী মহাথেরো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীমৎ সুনন্দ মহাথেরো ।
Read More

সরফভাটা মডেল স্কুলের অনুষ্ঠানে বক্তারা মান সম্পন্ন শিক্ষার জন্য প্রয়োজন মান সম্মত শিক্ষক ও পরিবেশ

সরফভাটা মডেল স্কুলের অনুষ্ঠানে বক্তারা মান সম্পন্ন শিক্ষার জন্য প্রয়োজন মান সম্মত শিক্ষক ও পরিবেশ

জগলুল হুদা : শুধু বড় বড় অবকাঠামো থাকলে মেধার বিকাশ ঘটানো যায়না। তথ্য প্রযুক্তির এই যুগে মান সম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হলে প্রয়োজন মান সম্মত শিক্ষক ও অনুকুল পরিবেশ। এদুটো নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের মেধার বিকাশে সহায়ক হবে। অভিভাবকদের ছেলেমেয়েদেরকে স্বপ্ন দেখাতে হবে। স্বপ্ন না থাকলে কোন শিক্ষার্থীই সাফল্য অর্জন করতে পারবেনা। জীবনযুদ্ধে জিততে হলে পড়ালেখার বিকল্প নেই। ছেলেমেয়েরা স্কুল থেকে যাবার পর কাদের সাথে চলাফেরা করতেছে তা অভিভাবকদের খোঁজ রাখতে হবে। গতকাল বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়ার সরফভাটা মডেল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরোয়ার আলম কুসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা ও সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জিগারুল ইসলাম জিগার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মেম্বার, মঈন উদ্দিন মহির, অধ্যক্ষ নুরুল আবছার, ইউপি সদস্য মোহাম্মদ আলী সওদাগর, আলমগীর হাসান সিকদার, শহীদুল্লাহ তালুকদার, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম এয়াকুব, ছাত্রলীগ নেতা রাহুল চৌধুরী ও মো. বেলাল প্রমূখ। 
Read More

সিসি ক্যামরার আওতায় রাঙ্গুনিয়া থানা

সিসি ক্যামরার আওতায় রাঙ্গুনিয়া থানা

জগলুল হুদা, রাঙ্গুনিয়া : সিসি টিভি ক্যামরার আওতায় এসেছে রাঙ্গুনিয়া মডেল থানা। থানায় স্থাপন করা ৪টি সিসি টিভি ক্যামরার সাহায্যে এক ফ্রেমে দেখা যাবে থানার বিভিন্ন কক্ষের পাশাপাশি চট্টগ্রাম-কাপ্তাই সড়কের থানা সদর এলাকার বাইরের চিত্র। এর ফলে রাঙ্গুনিয়া থানার কার্যক্রমে গতি সঞ্চার হবে। চিহ্নিত করা সহজ হবে কারা থানাকে কেন্দ্র করে বিভিন্ন দালাল, টাউট ও তদবির বাণিজ্যে কারা লিপ্ত রয়েছে।

এদিকে রাঙ্গুনিয়া মডেল থানা সিসি ক্যামরার আওতায় আসায় সন্তোষ প্রকাশ করেছেন সর্বসাধারণ। থানার সেবা নেওয়া সরফভাটা ইউনিয়নের কাজী বেলাল হোসেন জানান, সরফভাটা থেকে জায়গা সংক্রান্ত একটি মামলার ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় আসলে একজন দালালের কপ্পরে পড়ে ক্ষতির মুখে পড়তে হয়েছিল। এখন সিসি ক্যামরার আওতায় আসায় এসব দালালরা থানার আশপাশে ঘুরে সাধারণদের বিপদে ফেলতে পারবে না।  

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, উপজেলার বিভিন্ন অপরাধ নির্মূলে ও আইন শৃঙ্কলা নিয়ন্ত্রণে রাঙ্গুনিয়া মডেল থানা বরাবরের মতো ভূমিকা রেখে আসছে। এখন সিসি ক্যামরার আওতায় আসায় থানার ভেতরের ও বাইরের চিত্র একসাথে পর্যবেক্ষন করে থানাকে কেন্দ্র করে সক্রিয় বিভিন্ন দালাল, টাউট ও তদবির বাজদের সহজে চিহ্নিত করা যাবে।
Read More

রাঙ্গুনিয়ার রাজানগরে ভিজিএফের চাল বিতরণ

রাঙ্গুনিয়ার রাজানগরে ভিজিএফের চাল বিতরণ
জগলুল হুদা  :  রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। শনিবার (১০ সেপ্টেম্বর) রাজানগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজানগর ইউপি সদস্য আবু জাফর তালুকদারসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, স্থানীয়
Read More

জমে উঠেছে রাঙ্গুনিয়ার পশুর হাট ঃ দেশীয় গরুর চাহিদা বেশি

জমে উঠেছে রাঙ্গুনিয়ার পশুর হাট ঃ দেশীয় গরুর চাহিদা বেশি
জগলুল হুদা, রাঙ্গুনিয়া  : শেষ মুহুর্তে জমে উঠেছে রাঙ্গুনিয়ায়  কোরবানীর পশুর হাটগুলো। ভারত, নেপালী সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা পশু ছাড়াও গৃহস্থের পশু নিয়ে জমজমাট বাজার বসেছে এবার। তবে গতবারের চেয়ে এবারে দেশী গরুর চাহিদা বেশী। উপজেলার বিভিন্ন বাজারে এখন পর্যন্ত পশুর দাম অনেক চড়া। ঈদ সন্নিকট তাই এখন যারা হাটে  আসছে তারা সবাই পছন্দের পশু কিনেই বাড়ি ফিরছে।  উপজেলার শান্তির হাট, গোচরা, রোয়াজার হাট, গোডাউন, মরিয়ম নগর চৌমুহনী, চন্দ্রঘোনা, পদুয়া, কোদালা, শিলক, সরফভাটা, রাণীর হাট, ধামাইর হাটসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, হরেক রকমের দেশীয় গরু ছাগলে ভরপুর হয়ে জমে উঠেছে কোরবানীর পশুর বাজার। তবে গতবারের চেয়ে এবার দেশী গরুর দাম বেশী হলেও বাইরের গরুর দাম অপেক্ষাকিত কম বলে জানিয়েছেন ক্রেতারা। গতবার যে গরু ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে এবার তা ৫৫-৬০ টাকায় বিক্রি হচ্ছে। শেষ মুহুর্তে বাজারে কিছুটা ভারতীয় গরু আসতে দেখা যাচ্ছে। ফলে শেষ দিন দাম একটু কমতে পারে। তবে ভারতীয় গরু না আসলে দাম আরও বাড়তে পারে বলে বিক্রেতা ও ক্রেতারা ধারণা করছেন। ছোট গরু কিনতে গিয়ে সাধারণ ও মধ্যবিত্ত ক্রেতা সাধারণকে হিমশিম খেতে হচ্ছে। বাজারে একেকটি গরুর দাম হাকাঁ হচ্ছে সর্বনিুে ৩০ হাজার থেকে এক লাখ কিংবা তিন লাখ পর্যন্ত। এর মধ্যে অনেকেই বাজারে পশুর দাম শুনছেন দাম মনের মতো হলে তা কিনে নিচ্ছেন। কয়েকটি হাট ঘুরে দেখা গেছে, ক্রেতাদের সবচেয়ে বেশি চাহিদা দেশি গরু। এর মধ্যে ৪০-৫০ হাজার টাকার মধ্যে গরুর চাহিদা সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। এবার ভারত থেকে গরু আমদানী কমে যাওয়ায় দেশীয় গরুর চাহিদা গত বছরের তুলনায় অনেক বেড়ে গেছে বলে জানান বিক্রেতারা।
কাপ্তাই সড়কের গোডাউনসহ একাধিক পশুর হাট পরিদর্শন করে দেখা যায়, কানায় কানায় পূর্ন দেশীয় গরু ও ছাগলে। একেকটি গরুর ওজন ১৫ থেকে ২০ মণের উর্ধ্বে হবে বলে জানান বিক্রেতারা। বিক্রেতারা এসব বড় বড় গরুর দাম হাকাচ্ছেন সাড়ে তিন লাখ থেকে চার লাখ পর্যন্ত।
সাধারণ ক্রেতারা জানান, এবার দেশী গরুর মূল্য বৃদ্ধি হওয়ার কারণে তাদের কাছে ক্রয় করা কষ্টসাধ্য ও দুরুহ ব্যাপার হয়ে উঠেছে। এদিকে গরু বেপারীরা কেনা বেশি তার উপর রাস্তাঘাটে অতিরিক্ত চাঁদার দেয়ার কারনে গরু বেশী দামে বিক্রি করতে হচ্ছে বলে অনেকেই স্বীকার করছেন।
Read More

রাঙ্গুনিয়ায় কোরবানীর ঈদকে ঘিরে কামারপল্লীতে ব্যস্ততা

রাঙ্গুনিয়ায় কোরবানীর ঈদকে ঘিরে কামারপল্লীতে ব্যস্ততা
জগলুল হুদা, রাঙ্গুনিয়া : আসন্ন পবিত্র ঈদুল আযহা ‘কোরবানী ঈদকে’ সামনে রেখে রাঙ্গুনিয়া উপজেলার কামার পল্লীতে ব্যস্ততা বেড়েছে। কামারপাড়ায় এখন তাদের দম ফেলানোর ফুসরত নেই।
দিন-রাত অভিরাম কামাররা কিরিস, দা, দামা, চুরি, কুড়াল, বটিসহ বিভিন্ন মাংস কর্তন সামগ্রী তৈরিতে মহা ব্যস্ত।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার শান্তিরহাট, গোচরা চৌমুহনী, ক্ষেত্রবাজার, রোয়াজারহাট, রানিরহাট বাজার, মরিয়মনগর, চন্দ্রঘোনা, রাজারহাট, পদুয়া বাজার, মালিরহাট বাজারসহ প্রায় দুই’শতাধিক কামার কয়লার দগদগে আগুনে লোহাকে পুড়িয়ে পিটিয়ে তৈরি করছেন মাংস কর্তনের ধারালো সামগ্রী।
পুরানো সেকেলে নিয়মেই চলছে আগুনে পুড়ে লোহা হতে ধারালো কর্তন সামগ্রী তৈরির কাজ। রোয়াজারহাট বাজারের জহুল লাল ও সুদির কর্মকার জানায়, এ পেশায় অধিক শ্রম। জীবিকা নির্বাহে কষ্ট হলেও শুধু পরিবারের ঐতিহ্য ধরে রাখতে এ পেশাটিকে তারা এখনও আঁকড়ে আছেন। বিভিন্ন সময় এসবের চাহিদা কম থাকলেও কোরবানির পশুর জন্য বেশি প্রয়োজন মনে হওয়ায় সকলেই এখন ছুটছেন কামার পল্লীতে। আর এতেই একমাসে পেশাটি জমজমাট হয়ে উঠেছে। তারা আরো জানান, একটি কিরিস লোহা মজুরীসহ ৫’শত টাকা, দা লোহা মজুরীসহ ৩’শ টাকা, দামা লোহা মজুরীসহ ৪’শত টাকা, চুরি লোহ মজুরীসহ ২’শত টাকা, কুড়াল লোহ মজুরীসহ ২’শত টাকা, বটি লোহা মজুরীসহ ৩’শত টাকা দরে বিক্রি করছেন। আর সান দেওয়ার ক্ষেত্রে কিরিস ১০০ টাকা, দা ৫০ টাকা, দামা ৬০ টাকা, চুরি ৩০ টাকা, কুড়াল ৪০ টাকা, বটি ৫০ টাকা করে সান দিয়ে ক্রেতাদে হাতে দিচ্ছে।
কর্মকারা জানান, কোরবানির ঈদে যে বেচাকেনা হয় তা আর অন্য সময় হয়না। সারা বছর আমাদের অনেক কষ্ট করে চলতে হয়। শুধুমাত্র কোরবানের ঈদ এলে আমাদের ব্যস্ততা বেড়ে যায়। তারপরও বাপ-দাদার পেশাকে আঁকড়ে ধরে কোন রকম বেঁচে আছি। তবে এ পেশাজীবীরা হাজার বছর ধরে পুরানো নিয়মে এসব সামগ্রী তৈরি আসছে। তাদের এই শিল্পে এখনো আধুনিকতার ছোঁয়া লাগেনি। আর তাই কামার পল্লীতে জরাজীর্ণ ব্যবসা প্রতিষ্ঠানে কামাররা একটু সুখের আশায় কাজ করে যাচ্ছেন অবিরত।
Read More

রাঙ্গুনিয়ার জিল্লু ভান্ডারীর খুনী ধামা আবু আটক

রাঙ্গুনিয়ার জিল্লু ভান্ডারীর খুনী ধামা আবু আটক


জগলুল হুদা, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়ার চাঞ্চল্যকর জিল্লু ভান্ডারী হত্যা মামলার এজাহারভুক্ত আসামী ও শীর্ষ সন্ত্রাসী মো. আবু (৩০) প্রকাশ ধামা আবুকে আটক করেছেন রাঙ্গুনিয়া থানার পুলিশ। উপজেলার উত্তর রাঙ্গুনিয়ার রাজানগর ও ইসলামপুর এলাকার ত্রাস আবুকে আটক করায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ডাকাতিসহ থানায় অর্ধ ডজন মামলা রয়েছে বলে পুলিশ জানায়। সে রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নের গোদারপাড় এলাকার আনু ড্রাইভারের পুত্র। গতকাল শনিবার (১৯ আগস্ট) ভোররাতে রাজানগর রাণীরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
থানা সুত্র জানায়, গত ২৩ জুলাই সন্ধ্যায় ইসলামপুর ইউনিয়নের ব্যবসায়ি ওসমান গণি প্রকাশ ফোরকানের কাছে এক লাখ টাকা চাঁদা দাবী করেন সন্ত্রাসী ধামা আবু। চাঁদা দিতে অস্বীকার করায় ফোরকানকে বেধড়ক মারধর করে দোকান থেকে মোবাইল ও পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেন সন্ত্রাসী আবু। এঘটনায় তার স্ত্রী জোবেদা আক্তার বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় চাঁদাবাজির অভিযোগ এনে মামলা দায়ের করেন। স্থানীয়ভাবে সে চাঁদাবাজী ও মাদক ব্যবসার সাথে জড়িত ধামা আবু ২০১৫ সালের ২১ জানুয়ারি রাঙ্গুনিয়ার রাজানগর আর এবিএম উচ্চ বিদ্যালয় মাঠে জিল্লু ভান্ডারিকে গুলি করে হত্যা করেন সহযোগীরাসহ। পুলিশের খাতায় হত্যা মামলার পলাতক এই আসামীর বিরুদ্ধে আরো চারটি বন মামলা রয়েছে।
রাঙ্গুনিয়া থানার ওসি হুায়ুন কবির ধামা আবুকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, সে একজন পেশাদার সন্ত্রাসী, তার বিরুদ্ধে অর্ধ ডজন মামলাসহ থানায় একাধিক অভিযোগ রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


Read More

মদিনা শরীফে জঙ্গী হামলার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় ইসলামী ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

মদিনা শরীফে জঙ্গী হামলার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় ইসলামী ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

রাঙ্গুনিয়া প্রতিনিধি : পবিত্র মদিনা শরীফ ও ঢাকার গুলশানে জঙ্গী হামলার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা। বিক্ষোভ মিছিলটি উপজেলার থানাসদর থেকে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে রোয়াজারহাটে পথসভার মাধ্যমে শেষ হয়। উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা দিলদার হোসাইন নঈমীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা ইসলামী ফ্রন্টের অর্থ সম্পাদক মোহাম্মদ আকতার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ করিম উদ্দীন হাছান আশরাফি, মাস্টার আব্দুল কাদের, আশরাফ উদ্দিন সরওয়ার, মো. আলমগীর হোসেন, উত্তরজেলা ছাত্রসেনার সাবেক সভাপতি এডভোকেট ইকবাল হাছান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এম মঞ্জুর মোরশেদ, কেন্দ্রীয় ছাত্রসেনার সদস্য শাহাদাত তানভির, উত্তরজেলা ছাত্রসেনার শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম। রাঙ্গুনিয়া উপজেলা যুবসেনার সাধারণ সম্পাদক মো. মোজাহেদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবনেতা আলতাফ হোসেন, আহমুদুল হক, মকসুদুল আলম, উপজেলা ছাত্রসেনার সভাপতি মো. ছানাউল্লাহ, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, জঙ্গী সন্ত্রাসীদের কোন ধর্ম নেই। এদের পরিচয় শুধু সন্ত্রাসী। ধর্মের নাম দিয়ে সাধারণ জনগণকে জিম্মি করে যারা ইসলাম কায়েমের নামে সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত তারা দেশ ও মানবতার শত্র“। বক্তারা মদিনা শরীফ ও ঢাকা গুলশানে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়িদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান।

Read More

সরকারী সফরে শ্রীলঙ্কায় যাচ্ছেন জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা রাঙ্গুনিয়ার পাতা

সরকারী সফরে শ্রীলঙ্কায় যাচ্ছেন জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা রাঙ্গুনিয়ার পাতা
রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রাম জেলা পর্যায়ে ও দুইবার উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষিকা রাঙ্গুনিয়ার নূরজাহান বেগম পাতা সরকারী সফরে শ্রীলঙ্কা যাচ্ছেন। শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ার স্বীকৃতি স্বরূপ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তাকে সরকারীভাবে শ্রীলঙ্কা সফরের জন্য মনোনীত করা হয়। গত ১৯ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারী কে.এম রুহুল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই সফরের বিষয় জানানো হয়। সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচিত ১৪ শ্রেষ্ঠ শিক্ষিকার মধ্যে চট্টগ্রাম থেকে তিনিই একমাত্র সফরকারী। তিনি রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের নটুয়ার টিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন। রাঙ্গুনিয়া পৌরসভা সৈয়দবাড়ী এলাকার মেয়ে প্রকৌশলী নূরজাহান বেগম পাতা রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের কারিগরী বিভাগের সিনিয়র শিক্ষক প্রকৌশলী নাসির উদ্দীনের সহধর্মীনি।
Read More

রাঙ্গুনিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

রাঙ্গুনিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি : শিক্ষা ও উন্নয়নমূলক সংগঠন রাঙ্গুনিয়া “মাদারল্যান্ড ফাউন্ডেশন” এর উদ্যোগে উত্তর রাঙ্গুনিয়ায় ২০১৬ সালের এস.এস.সি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান শনিবার (৪ জুন) অনুষ্ঠিত হয়েছে। উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুহিবুল কবির জাহেদী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক সুমন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইফুল ইসলাম চৌধুরী, অধ্যাপক মমতাজ কাদেরী, সাতকানিয়া কলেজের অধ্যাপক জসিম উদ্দীন আহমেদ, সমাজসেবক রাজনৈতিক জসিম উদ্দিন তালুকদার, পুলিশের এ.এস.পি আফতাব উদ্দিন, দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আহমদ ছৈয়দ তালুকদার, লালানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, ইঞ্জিনিয়ার এম শাহ আলম প্রমুখ। বক্তব্য রাখেন মাদারল্যান্ড ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান কাজী মঈন উদ্দীন শিপু ও নির্বাহী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দীন প্রমুখ।



Read More

রাঙ্গুনিয়ায় ছাত্রলীগের কাউন্সিল ১২ মার্চ : অছাত্র প্রার্থী থাকায় তৃণমূল ছাত্রলীগে ক্ষোভ

 রাঙ্গুনিয়ায় ছাত্রলীগের কাউন্সিল ১২ মার্চ :  অছাত্র প্রার্থী থাকায় তৃণমূল ছাত্রলীগে ক্ষোভ
জগলুল হুদা , রাঙ্গুনিয়া : ১২ মার্চ রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সম্মেলকে ঘিরে চলছে উৎসব মুখর পরিবেশ। সভাপতি সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে লবিং গ্র“পিং। প্রার্থীরা যোগাযোগ রক্ষা করে চলছে উপজেলা পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে। ধর্ণা দিচ্ছে উচ্চ পর্যায়ের নেতাদের কাছে। সম্মেলনে যোগ দিতে আসছে কেন্দ্রীয় ও জেলার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। এদিকে ছাত্রলীগের নির্বাচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ থাকলেও সভাপতি সাধারন সম্পাদক পদে বিবাহিত ও অছাত্রের ছড়াছড়ি থাকায় তৃনমূল ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে নানা ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। সক্রিয় ছাত্রলীগ নেতাকর্মীরা সৎ, যোগ্য , ত্যাগী ও ছাত্রত্ব রয়েছে এমন ছাত্র নেতাকে শীর্ষ পদে আনলে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ একটি শক্তিশালী ও আদর্শ ছাত্র সংগঠনে রূপ নেবে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী জানান, মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সভাপতি পদে ১১ জন ও সাধারন সম্পাদক পদে ৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সভাপতি পদে ওমর ফারুক, আবদুল হালিম, মো. সেলিম, মো. ইউসুফ রাজু, শিমুল গুপ্ত, আবু ছালেহ রেজভী, রাশেদুল ইসলাম রাসেল, রাকিবুল হাসান বাবু, মাহমুদুল হাসান বাদশা, জিয়াউল হক জিয়া, সাধারণ সম্পাদক পদে মো. সাইফুদ্দিন, নঈমুল হক চৌধুরী, মো. নুরুল আলম, রাসেল রাসু, মঈন উদ্দিন, মুন্না আজাদ, মো. মহসিন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে নিজেরাই জানিয়েছেন । মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিল ৮ মার্চ। ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। প্রধান বক্তা থাকবেন সাধারন সম্পাদক এস.এম জাকির হোসাইন। সম্মেলন উদ্বোধন করবেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতিয়ার সাঈদ ইরান, সাধারন সম্পাদক আবু তৈয়ব।

উল্লেখ্য ২০১১ সালে উপজেলা ছাত্রলীগের সম্মেলন ও কমিটি গঠন করা হয়।
Read More

রাঙ্গুনিয়ায় ৮ মেয়র ৪০ কাউন্সিলর ও ১২ মহিলা কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন ফরম জমা

রাঙ্গুনিয়ায় ৮ মেয়র ৪০ কাউন্সিলর ও ১২ মহিলা কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন ফরম জমা



আব্বাস হোসাইন আফতাব/ জগলুল হুদা, রাঙ্গুনিয়া : চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে বৃহষ্পতিবার (৩ ডিসেম্বর) শেষ সময় পর্যন্ত ৮ জন মেয়র, ৪০ জন সাধারন কাউন্সিলর ও ১২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার। মেয়র পদে যারা ফরম জমা দিয়েছেন - আওয়ামী লীগের প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শাহজাহান সিকদার, স্বতন্ত্র থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, বিএনপি’র প্রার্থী পৌরসভা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন শাহ, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা নুরুল আমিন,
ফ্রন্ট থেকে পৌরসভা ইসলামী ফ্রন্টের আহবায়ক আবদুর রহমান জামী, স্বতন্ত্র থেকে পৌরসভা আওয়ামী লীগের সদস্য ইমাম হোসেন, মোজাম্মেল হক, মফিজুল ইসলাম। সাধারন কাউন্সিলর প্রার্থীরা হলেন ১ নং ওয়ার্ড থেকে জালাল উদ্দিন, আনোয়ার আহম্মদ, দিদারুল আলম, ২ নং ওয়ার্ড থেকে আবদুল ছাত্তার, মো. নাছের, নুরুল আবছার, ৩ নং ওয়ার্ড থেকে নুর মো. আজাদ, ওসমান গনি, মো. মুছা, সিরাজুল ইসলাম, মাহাবুব আলম, জাহাঙ্গীর আলম, ৪ নং ওয়ার্ড থেকে মো. নজরুল ইসলাম, মো. আইয়ুব, মোহাম্মদ নজরুল ইসলাম, ৫ নং ওয়ার্ড থেকে আবদুর রশিদ, আবদুল শুক্কুর, মো. সেলিম, মো. আলমগীর, জমির হোসেন, মনছুরুল আলম, ৬ নং ওয়ার্ড থেকে জমির হোসেন, মোহাম্মদ মুছা, আসাদুজ্জামান খাঁন, মো. হারুন, ৭ নং ওয়ার্ড থেকে মোক্তার হোসেন, তারেকুল ইসলাম চৌধুরী, আবদুস সামাদ খাঁন, সোলেমান চৌধুরী, মো. আকবর শাহ চৌধুরী, ৮ নং ওয়ার্ড থেকে এনাম উদ্দিন আইয়ুব, কপিল উদ্দিন সিকদার, মো. জাফর ইকবাল, মো. ইস্কান্দর মিয়া, সৈয়দ মো. ইফতেখার আলম, আশীষ বড়–য়া, ৯ নংওয়ার্ড থেকে জসিম উদ্দিন, মো. আবদুল জব্বার, লোকমানুল হক তালুকদার, আনোয়ারুল ইসলাম। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে যারা ফরম জমা দিয়েছেন- ১,২,৩ নং ওয়ার্ড থেকে জেসমিন আকতার, রহিমা বেগম, মদিনা বেগম, মঞ্জুরা বেগম, গোলতাজ বেগম, হালিমা বেগম। ৫,৬,৭ নং ওয়ার্ড থেকে রেবা রানী দে, ইয়াসমিন আকতার, নিলু আকতার ৪, ৮,৯ নং ওয়ার্ড থেকে নুর জাহান বেগম, নাসিমা আকতার, মেনেকা বড়–য়া।
Read More

মানব কল্যান ও সমাজসেবায় “নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি পদক পেলেন রাঙ্গুনিয়ার ইলিয়াছ কাঞ্চন চৌধুরী

মানব কল্যান ও সমাজসেবায় “নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি পদক পেলেন রাঙ্গুনিয়ার ইলিয়াছ কাঞ্চন চৌধুরী


হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ঢাকা বিভাগীয় কমিটির উদ্যোগে মানব কল্যান ও সমাজ সেবায় অবদানের জন্য চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা রাজা-আয়শা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা , রাজ এ্যাসেট লিমিটেডের চেয়ারম্যান ও তরুন রাজনৈতিক ইলিয়াছ কাঞ্চন চৌধুরীকে “নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি পদক-২০১৫”  প্রদান করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকার শাহবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী ভিআইপি সেমিনার হলে সরকারের রেলমন্ত্রী মো. মুজিবুল হক এমপি এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে তাকে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক এড্ভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ। অনুষ্ঠানে প্রধান আলোচক  ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ। বিশেষ অতিথি ছিলেন এড্ভোকেট উম্মে রাজিয়া কাজল এমপি, হাজী রহিম উল্লাহ এমপি, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন কামরান প্রমুখ। পুরস্কার পাওয়ার পর অনুভুতি জানতে চাইলে ইলিয়াছ কাঞ্চন চৌধুরী জানান, আল্লাহ যাকে সম্মান দেন তার কাছ থেকে কেউ সম্মান কেড়ে নিতে পারে না, আজ তার প্রমাণ হল।  আমার এই পুরস্কার প্রাপ্তির পিছনে যার বিশেষ অবদান তিনি হলেন আমার অভিভাবক, গণমানুষের নেতা, ডিজিটাল রাঙ্গুনিয়ার রূপকার, বাংলাদেশের অহংকার সাবেক মন্ত্রী ও আওয়ামীলীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি মহোদয়ের। যার দিক নির্দশনা ও আদেশ আমাকে এগিয়ে যেথে সাহায্য করে, প্রয়োজনে পাশে থেকে সাহস দেন।  তাই উনাকে ধন্যবাদ। আমি কৃতজ্ঞ রাঙ্গুনিয়ার আওয়ামীলীগ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও বিশেষ করে যুবলীগ, যারা আমার সাথে রাজপথে থেকে এগিয়ে যেতে অনুপ্রেরনা দেয়, জনসেবায় পাশে থেকে যারা আমাকে সাহায্য করে, আশা করি, আমার প্রাপ্তিটা ওদের প্রাপ্তি, কারন আমি দলের বাইরে নয় দলের সব নেতা কর্মীকে জানাই ধন্যবাদ।  যারা ভোগদখলে মেতে আছেন তাদেরকে অনুরোধ করব ভোগদখল ছাড়েন, মানব সেবা করেন, জনগনকে ভালবাসেন গরীবদের সহায়তায় এগিয়ে আসুন।
Read More

উন্নয়ন কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে হবে-ড. হাছান মাহমুদ এমপি

উন্নয়ন কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে হবে-ড. হাছান মাহমুদ এমপি
নিজস্ব প্রতিবেদক : সাবেক পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ভুমির দাম বেড়ে যাওয়ায় ভুমি সংক্রান্ত বিরোধ দিন দিন বেড়েই চলেছে। নিজ ভূমির দখলে নিতে সাধারন মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। ভূমি অফিসকে ঘিরে সক্রিয় রয়েছে একটি চক্র। ভুমি কর্মকর্তা পরিবর্তন হলেও চক্রটি সক্রিয় থেকে যায়। নামজারি কিংবা বিভিন্ন কাজে  ভুমি অফিসে অনিয়ম হচ্ছে অভিযোগ পাচ্ছি তবে শতভাগ স্বচ্ছ প্রশাসন করা কঠিন। এ বিষযে সবাইকে সতর্ক থাকতে হবে। ভুমি অফিসের তহশিলদারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গুরুতর। তাদেরকে দ্রুত বদলির ব্যবস্থা নেয়া হবে। কালিন্দিরানী সড়ক ও মরিয়ম নগর চৌমুহনী সড়কের দ্রুত সংস্কার কাজ শুরু হবে। রাঙ্গুনিয়ার উন্নয়ন কর্মকান্ড এগিয়ে চলেছে। উন্নয়ন কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে হবে। রাস্তাঘাট সড়কসহ বিভিন্ন উন্নয়ন কাজের গাফলতি ঠিকাদারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। গত শনিবার (৩১) রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের মাসিক সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ’র সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী  কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র খলিলুর রহমান চৌধুরী, রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আকতার হোসেন, রেহেনা আখতার বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুল ইসলাম , আওয়ামী লীগ নেতা শাহ্জাহান সিকদার, এমপি প্রতিনিধি আসলাম খাঁন, লোকমানুল হক, , মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন , প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা সিদ্দিকা, মুক্তিযোদ্ধা ,কমান্ডার খায়রুল বশর মুন্সি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে ইদ্রিছ আজগর, ফজলুল কবির গিয়াসু, পেয়ারুল হক চৌধুরী স্বপন, শহীদুল্লাহ চৌধুরী , শাহ আলম তালুকদার, রহিম উদ্দিন চৌধুরী , মির্জা নাজিম উদ্দিন খোকন, মো. সেলিম, জাহেদুল আলম তালুকদার, নাসির উদ্দিন সেলিম, নুরুল আজিম। 
Read More

পোমরা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

পোমরা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

 
রাঙ্গুনিয়া : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল সোমবার (২৪ আগষ্ট) অনুষ্টিত হয়েছে। পোমরা ইউনিয়নয়ন আওয়ামীলীগ সভাপতি আহাম্মদ ছৈয়দ মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তরজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব জহির আহম্মদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা স্বজন কুমার তালুকদার, শাহজাহান সিকদার, কুতুব উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সা.সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম, পৌর আওয়ামীলীগ সভাপতি মাষ্টার আসলাম খাঁন,্ উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নিজাম উদ্দিন বাদশা, কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, ওসমান গণি চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবু তাহের, জাহাঙ্গীর আলম বাদশা, মুন্সি জসিম উদ্দীন, পলাশী বড়ুয়া, যুবলীগ নেতা শেখর বিশ্বাস, ছাত্রলীগ নেতা বি.কে লিটন চৌধুরী, আবু তৈয়ব, আবদুল হালিম, আবু তৈয়ব ছিদ্দীকি, মো:হোসেন, মো:আলী, মফিজুর রহমান খাঁন, দিদারুল ইসলাম, আয়ুব নূরী, হাফেজ নঈম উদ্দীন, মো. ঘারুন, রাসেল রাসু,  মাহমুদুল হক মো. সোহেল প্রমুখ।
Read More

শোক দিবস উদযাপন উপলক্ষে রাঙ্গুনিয়া মহিলা আওয়ামীলীগের বর্ধিত সভা

শোক দিবস উদযাপন উপলক্ষে রাঙ্গুনিয়া মহিলা আওয়ামীলীগের বর্ধিত সভা
জগলুল হুদা, রাঙ্গুনিয়া : 
রাঙ্গুনিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বর্ধিত সভা উপজেলার পাবলিক হলে শনিবার (২২ আগষ্ট) অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা নেত্রী এডভোকেট রেহেনা আক্তারের সভাপতিত্বে ও রাঙ্গুনিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সা.সম্পাাদিকা পলাশী মুৎসুদ্দীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তরজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খাঁন, কোদালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বদিউল আলম, উত্তরজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদিকা রাজিয়া সুলতানা দীনা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পারুয়া ইউনিয়নের মহিলা মেম্বার ও উপজেলার মহিলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক জয়শ্রী মল্লিক, সাংগঠনিক সম্পাদক আলেয়া বেগম, রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আহম্মেদ ছৈয়দ তালুকদার, মহিলা নেত্রী মেনেকা বড়–য়া, হোসনে আরা বেগম, পৌর কাউন্সিলর রেবারানী দে, প্রমুখ।



Read More