Showing posts with label পদুয়া. Show all posts
Showing posts with label পদুয়া. Show all posts

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সুবিধা এখন রাঙ্গুনিয়া পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ে

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সুবিধা এখন  রাঙ্গুনিয়া পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ে


জগলুল হুদা, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)  : রাঙ্গুনিয়া পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শাখা অনুমোদিত হয়েছে। যেকোন বয়সের শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠান থেকে এখন ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে নবম-দশম শ্রেণিতে ভর্তি হয়ে এসএসসি পরীক্ষা পর্যন্ত শিক্ষা গ্রহণ করার সুযোগ পাবে। মাসে মাত্র ২ শুক্রবারে ১ বছরে মোট ২০টি শ্রেণি কার্যক্রমে অংশ নিতে হবে। আর এতেই অংশ নেওয়া যাবে এসএসসি পরীক্ষায়। তবে এক্ষেত্রে অষ্টম/জেএসসি/জেডিসি/সমমান শ্রেণি পাশ শিক্ষার্থী হতে হবে। 
পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমন্বয়কারী এবিএম গোলাম নুর জানান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এস.এস.সি প্রোগ্রামে অংশ নিতে পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে। ছাত্র-ছাত্রী উভয়ই এই ভর্তি কার্যক্রমে অংশ নিতে পারবে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত। তিনি আগ্রহীদের বিস্তারীত তথ্যের জন্য বিদ্যালয় চলাকালীন সময়ে অফিসে কিংবা ০১৮১৭৭৪৯৫২৮/০১৮৭৪৪৬২৯২১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেন। ##

Read More