Showing posts with label পোমরা. Show all posts
Showing posts with label পোমরা. Show all posts

রাঙ্গুনিয়ার জিয়ানগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ

রাঙ্গুনিয়ার জিয়ানগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ

জগলুল হুদা, রাঙ্গুনিয়া :
রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের জিয়ানগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (২৯ মার্চ) অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মোহাম্মদ মহসীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী নাসির উদ্দিন বাবর।

রাঙ্গুনিয়ার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হিসেবে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া কলেজের শিক্ষক অধ্যাপক ড. আবদুল মাবুদ।

বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী ফরিদুল ইসলাম, প্রকৌশলী আবদুল জলিল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদুল আলম প্রমুখ।
Read More

জাতীয় পাট দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় র‌্যালী

জাতীয় পাট দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় র‌্যালী
জগলুল হুদা, রাঙ্গুনিয়া :
“সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পাট দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মার্চ) সকালে কর্ণফুলী জুট মিলস লি. ও জাতীয় শ্রমিকলীগ জুটমিল শাখার আয়োজনে র‌্যালীটি জুটমিল গেইট থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক প্রদক্ষিণ শেষে মিলের প্রশাসনিক ভবন প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্ণফুলী জুট মিলের প্রকল্প প্রধান নুরুল আলম ভূঞা’র সভাপতিত্বে বক্তব্য দেন কর্মকর্তা আবদুর রহিম, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগ সভাপতি আসলাম খাঁন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, উপজেলা আওয়ামীলীগ সদস্য মফজল আহমদ ,মো. ওসমান, পৌরসভার কাউন্সিলর জালাল উদ্দিন, জাতীয় শ্রমিকলীগ কর্ণফুলী জুটমিলের সভাপতি ইসকান্দর মিয়া, সাধারণ সম্পাদক ফজলুল করিম, সাবেক সভাপতি মোহাম্মদ বাবুল, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পোমরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, দক্ষিণ নোয়াগাঁও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবদুল সবুর, নোয়াগাঁও ওয়ার্ড যুবলীগ সভাপতি মহিউদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, ‘শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে মিল সচল রাখেন। অথচ তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। দৈনিক আট ঘন্টা পরিশ্রম করেও তারা তাদের উপযুক্ত পারিশ্রমক পান না। শ্রমিকদের ন্যায্য বেতন আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।’
Read More