Showing posts with label election. Show all posts
Showing posts with label election. Show all posts

রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে নির্বাচন সম্পন্ন

রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে নির্বাচন সম্পন্ন


জগলুল হুদা,রাঙ্গুনিয়া প্রতিনিধি : সোমবার (১৫জুন) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জন্য বরাদ্দকৃত ৫টি আসনের মধ্যে কোদালা, শিলক ও পদুয়া ইউনিয়ন জন্য নির্দিষ্ট ৫ নম্বর আসনে প্রতিদ্বন্ধি না থাকায় একমাত্র প্রার্থী হিসেবে  মনিকা তালুকদার নির্বাচিত হয়েছেন। বাকী ৪ টি আসনের জন্য সকাল ৮ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। এতে সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে ইসলামপুর, রাজা নগর ও দক্ষিন রাজা নগর ইউনিয়নের জন্য নির্দিষ্ট ১ নম্বর আসনে রুপ্না বড়–য়া, হোছনাবাদ, স্বনির্ভর রাঙ্গুনিয়া ও চন্দ্রঘোনা ইউনিয়নের জন্য নির্দিষ্ট ২ নম্বর আসনে সূচনা নাথ, মরিয়ম নগর, পারুয়া ও পৌরসভার জন্য নির্দিষ্ট ৩ নম্বর আসনে নাছিমা আকতার, সরফভাটা, পোমরা ও বেতাগীর জন্য নির্দিষ্ট ৪ নম্বর আসনে সুফিয়া আকতার নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত সদস্যাদের রাঙ্গুনিয়ার বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন শুভেচ্ছা জানিয়েছেন।

Read More